somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

হাই কমোড ব্যাবহারকারীদের জন্য সতর্ক বার্তা :||

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রাকৃতিক কাজ বা মলত্যাগের জন্য অনেক আগে থেকে নিচু কমোডে উবু হয়ে বসার অভ্যাস চলে আসছে। তখন কোষ্ঠকাঠিন্য, হেমোরয়েডস (অর্শ্বরোগ), অন্ত্রের ক্যানসার এসব রোগেরপ্রকোপ তেমন ছিল না। তবে আধুনিক বসার পদ্ধতি বিশেষ করে উঁচু কমোডে, উঁচু হয়ে বসার পদ্ধতি স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা তৈরি করছে-এমনটাই বলা হয়েছে সম্প্রতি এক গবেষণায়। গবেষণাটি প্রকাশ হয়েছে স্বাস্থ্যবিষয়ক ইসরায়েলি ম্যাগাজিন ‘জার্নাল অব মেডিকেল সায়েন্স’-এ।
গবেষকরা বলছেন, অন্ত্রের বিভিন্ন সমস্যা (হেমোরয়েডস, অন্ত্রের প্রদাহ, কোলন ক্যানসার, পেলভিক ক্যানসার, মলত্যাগে সমস্যা ইত্যাদি) শহরে বেশি প্রচলিত। তবে গ্রামাঞ্চলে তেমনটা নয়। এর একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন প্রাকৃতিক কাজ সারার জন্য আধুনিক বসার পদ্ধতিকে বা উঁচু কমোডে বসার পদ্ধতিকে।

আধুনিক বসার পদ্ধতি যে রোগগুলো তৈরি করছে সেগুলো হলো :

হেমোরয়েডস
আধুনিক টয়লেট হেমোরয়েডস বা অর্শ্বরোগ রোগ বৃদ্ধি করে। কোলনের শেষ অংশ এবং মলদ্বারের অবস্থিত শিরায় অর্শ্বরোগ বা হেমোরয়েডস হয়। একে পাইলসও বলা যেতে পারে। যাদের পায়খানা শক্ত হয়, বিশেষ করে তাদের এই সমস্যা হয়। এভাবে বসা দুর্বল এবং ধীরগতির মলত্যাগ হওয়ায়। এতে মল ত্যাগ করতে বেশি চাপ দিতে হয়। তবে উবু হয়ে বসলে বিষয়টি সহজ হয়ে যায় এবং বেশি চাপ দেওয়ার প্রয়োজন পড়ে না।

অন্ত্রের প্রদাহ
গবেষকরা বলেন, এভাবে বসলে পেশিতে চাপ দিতে হয় এর ফলে অন্ত্রে প্রদাহ তৈরি হতে পারে। এমনকি এ থেকে ক্যানসারও হতে পারে।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন
ব্লাডার খালি করে দিতে উবু হয়ে বসা বেশ ভালো। বিশেষত নারীদের প্রস্রাব বেশ ভালোমতো হয় এভাবে বসলে। অন্যদিকে উঁচু কমোডে বসলে ব্লাডার পুরোপুরি খালি হয় না। প্রস্রাব থেকে যায় এবং ব্যাকটেরিয়া তৈরি হয়, যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সৃষ্টি করতে পারে।

হার্ট অ্যাটাক
ইসরায়েলের ডক্টর বারকোসিকিরোভ বলেন, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সঙ্গে উঁচু কমোডে বসার সরাসরি যোগ রয়েছে। তিনি বলেন, ‘অধিকাংশ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বাথরুমে হয়। গবেষকরা ধারণা করছেন, চাপ দিয়ে মলত্যাগের জন্য এই সমস্যা হয়।’

ব্যাকটেরিয়ার সংক্রমণ
এ ছাড়া উঁচু হয়ে বসা ব্যাকটেরিয়ার সংক্রমণ করতে পারে। কেননা এভাবে বসলে কমোড সরাসরি ত্বক স্পর্শ করে এবং এ থেকে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পাবলিক টয়লেটে উঁচু কমোডে না বসার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।
তাই যদি চিকিৎসকের নির্দেশ না থাকে উঁচু কমোডে বসার, তাহলে নিচু কমোডে উবু হয়ে বসার অভ্যাস করাই উত্তম বলেই পরামর্শ দিয়েছেন গবেষকরা।
তথ্যঃ এনটিভি নিউজ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×