somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো চলো শাহবাগে চলো

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা বাংলাদেশ, আমরা বাঙালি- একটি সহনশীল বীর জাতি। ব্যক্তি স্বাধীনতায় সচেতন, দ্রোহে-বিদ্রোহে অনন্য এক জাতি আমরা। আমাদের সহনশীলতা ও দ্রোহের সুযোগে এই পশুরা বারবার আমাদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে- ৫২, ৫৬, ৫৮, ৬৯, ৭১, ৯০, ২০০১। কিন্তু আমাদের দমিত করতে পারেনি। দাঁতভাঙা জবাব পেয়েছে। কিন্তু পশুরা তাদের পশু প্রবৃত্তি ত্যাগ করবে কেন?

তাদের পশুত্বের সর্বশেষ শিকার হলেন প্রকৌশলী আহমেদ রাজিব হায়দার। গতকাল ১৫ ফেব্র“য়ারি ২০১৩ শুক্রবার হিংস্র পশুদের থাবায় আমরা হারালাম একজন মুক্তচিন্তার চর্চাকারী, দেশবিরোধী জামাত-শিবির হায়েনাদের বিরুদ্ধে সোচ্চার ব্লগার তথা একজন বাঙালিকে।

আমি শোকাহত, কিন্তু ভীত নই। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আরও শাণিত হবে আমার লেখনী আরও সোচ্চার হবে আমার কণ্ঠ।

আজ আমি উদ্বাত্ত কণ্ঠে জানাতে চাই- যে ধর্ম মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করে, মানুষের মুক্তচিন্তার গতিরোধ করে, যে ধর্ম ধৈর্য ও সহনশীলতা শেখায় না আমি মানি না সে ধর্ম। ধর্মের দোহাই দিয়ে যারা অহর্নিশি মানুষকে নিষ্পেষণ করছে, হত্যা করছে আমি তাদেরকে মানুষ বলে মানি না, ওরা পশু, হিংস্র বন্য পশু। মানুষ সমাজে ওদের ঠাঁই হতে পারে না।

প্রজন্ম চত্বরের জাগরিত তারুণ্য ওইসব ঘৃণিত পশুকে নির্বাসিত করবে এ দেশ থেকে- এ বিশ্বাসে আমি জেগে আছি শাহাবাগে। রক্তের শোধ নিয়েই ফিরব ঘরে- আমি জানি কোনো বাঙালিই এসময় ঘরে বসে থাকতে পারবে না, তাই সবার উদ্দেশ্যে আহ্বান করছি- চলো চলো শাহবাগে চলো

রাজাকার পশুমুক্ত বাংদেশের প্রত্যাশায়

জয় বাংলা, জয় তারুণ্য
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×