খালার হলুদমাখা হাত
১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনে অনেক হলুদ দেখেছি আমি। রঙ্গিন, বিমর্ষ, সাদামাটা। শুভ্র হলুদ বকুলতলা, বসন্তের ম-ম করা রাঙ্গান হলুদ; কৈশোরের বেদনাময় ‘আজ আমেনার গায়ে হলুদ’ কিংবা ঢাকার এই কুঠুরিময় জঙ্গল জীবনের বসন্ত উদযাপন। কিন্তু হলুদ কোথায়? অনেক অনেক বছর আগে একবার খালার বাড়ি গিয়েছিলাম। আমার গ্রাম্য আটপৌরে সতিনের ঘর-করা খালা। বৃদ্ধ সোয়ামির মৃত্যুতে বছর ঘুরতেই যে অষ্টাদশী বিধবা। পাটা-পুতায় হলুদ বাটছিল খালা। আমার আসার সংবাদ শোনামাত্র দৌড়ে এসে আমার মুখখানি দুহাতে ধরে সে কি আদর। কেঁদেই ফেললেন, এত বছর পর আমারে দেখতে আইলি, বাজান? বেচারি খালা, মসলা-বাটা হাত ধুয়ে নেয়ার খেয়ালটাও ছিল না। কাঁচা হলুদে আমার মুখ তখন হলুদময়। হলুদের ঝাঁঝে চোখেও পানি টলমল। যৌবনে হলদে শাড়িতে শেফালি কতবারই তো দুহাতে আমার মুখ নিয়ে ওমনি আদর করেছে, চুমু খেয়েছে। কিন্তু কোথায় সেই গাঢ় হলুদমাখান নিখুঁত ভালবাসা? অনেক অনেক বছর পরে আবার খালাকে দেখতে গেলাম। খালা শুয়ে ছিলেন। চোখদুটো প্রায় গর্তে ঢুকে গেছে। পান খাওয়া মুখ। লালচে ঠোঁটের কোল ঘেঁষে জিহ্বাটা এলানো; ঠোঁটের সে কোণে পানের লোল পড়া একটি রেখা শুকিয়ে আছে। হা-করা মুখের ভিতর কাল কাল দাঁত। ও খালা, তোমার হলুদমাখান হাত দুটি কোথায় আজ? খালা শান্ত, চুপচাপ শুয়ে আছেন।
ডিসেম্বের, ২০১১
লন্ডন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন