somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকবালের বাসার ছাদে আমাদের আরেকবার বসা দরকার

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ করে আজ মনে হল আমাদের এক জীবন শেষ। চমকে উঠি। ইকবালের বাসার আড্ডাটা আর হচ্ছে না তাহলে? এক দশকের ঘড়ি ঘুরল মাত্র। এখনো ওর ঘরটা খুঁজলে ধুলোপড়া তাসের দু-একটা কার্ড মিলবে। ছাদের চিলেকোঠায় আহাম্মকি খরগোশ-পালন-প্রজেক্ট এর খাচাটা তো আর সরানোই গেল না। অথবা আমাদের 'চমত্কার' সমিতির খাতাটা কি একেবারে আস্তাকুরে হারিয়েই গেল? চেগা ইমরান, যে নাকি এখন অস্ট্রলিয়ায়, ইস্তিরি বন্ধক রেখে যাকে ঋণ দিয়েছিলাম, টাকাটা পুরো শোধ দিয়েছিল? ইফতার পার্টিটা হচ্ছে না কয়েক বছর হয়। বাঙালি বলে কথা--উত্সব-পাগল। রোজার ধার ধারি না এক শালাও অথচ খাবার বেলায় ষোলোআনা। নারিন্দার ঘোল ওরফে মাঠা নিয়ে প্রতিবারই কাড়াকাড়ি চলত। প্রেমে পড়ে মণ্ডলটা এমন আমূল বদলে যাবে কে জানত। বাবার সিন্দুক থেকে চুরি-করা-টাকায় সে আমাদের দেদারছে রেস্টুরেন্টে খাইয়েছে; ওর পকেট দিয়ে এখন একটা সিকিও এদিকওদিক হয় না। একে একে সবাই গোপনে-অগোপনে কে কবে বিয়ের ফাসে ঝুলে পড়ল, খবরই নেই। অবশেষে জগাটাও করি করি করছে। সেদিন বলছিল, খুব একা হয়ে গেছি রে দোস্ত, একই শহরে থাকি, কারো সাথে দেখা হয় না, সবাই এত ব্যস্ত, তুই দেশে ফিরে আয়, বিয়েসাদী তাহলে বাদ। ফিল্ম তো আমাদের বানাতেই হবে, না? শাকিলটার জন্য মায়াই হয়--তিন তিনবার মটরবাইক এক্সিডেন্ট। পইপই করে মানা করেছিলাম। দাঁতগুলো তো গিয়েছেই, জানটা কেবল রক্ষা শেষবার। হ্যা, অনেক কিছু ঘটে গেছে, অনেক সময়। আমাদের আরেকবার, আর একবার সবার ইকবালের বাসায় বসা দরকার। অনেক বোঝাপড়া আছে, চেনার বাকি আছে। অন্তত সবাই একটা দিনের জন্য একসাথে হওয়া, বোঝাপড়া নাহয় বাদই দিলাম, কয়েকটা মুহূর্তের হাসি-ঠাট্টা হল, হিসেব নিকেশটা নিজের ভিতর নিজেই করলাম।

ডিসেম্বের, ২০১১
লন্ডন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×