..... পার্লামেন্টে আমাদের কথা বলতে দেয় না, তাদের এমপি’রা ফাইল ছোঁড়াছুঁড়ি করে.... বিবিসির খবর হচ্ছে নাকি? অ! তা কথা বলতে পারলে কী করতে শুনি? জনগণকে কোলে বসিয়ে .... ওহ-হো, বাসের কন্ট্রাক্টর থেকে চারটাকা নেয়া হল না... কী যে হয়েছে আজকাল, মাথাটাই গেল... টেম্পু নেই - সিএনজি আমদানি হচ্ছে, না? হেঁটেই যাই... কালকে আজিমপুরের টিউশনিতে যেতে হবে, ছেলেটার মা খুব ভাল ... আর ঐ কল্যাণপুরেরটা আস্ত একটা কীট। ..... বাবার চশমাটা এ মাসেও কেনা হল না, ডাক্তার ব্যাটা তো বলেই খালাস - কত লাগতে পারে? .... সাফিন কয় টাকা পায় যেন, দুইশ? না দুইশ দশ? ... লাইব্রেরি থেকে ওরিয়ানা ফাল্লাচি মেরে দিয়েছি, লোকটা একদম ধরতে পারেনি হেঃ হেঃ ... মাথাটা ভেজা কেন? বৃষ্টি পড়ছে! দূর শালা কী যে হয়েছে আজকাল মাথাটাই ফেল...। তোর মায়রে আমি .. কে খিস্তি আওড়ায়? কোথায় এলাম? যাহ এ যে বাসার রাস্তায় এসে পড়েছি, এত তাড়াতড়ি এলাম কিভাবে? কি যে হয়েছে আজকাল... আচ্ছা, তোর মুখটা দেখতে কেমন ছিল রে? কতদিন হল ঘর ভেঙ্গেছে, ছয় মাস? না না, আরও বেশি হবে, দেখছিস এর মধ্যেই সব বেমালুম ভুলে গেছি; অথচ বিদায়ী ট্রেনের মত তোর চলে যাওয়া দেখে আমি আত্মহন্তারক হতে চেয়েছিলাম।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।