জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আলোকচিত্রের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে আলোকচিত্র প্রদশর্নীর আয়োজন করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি(জেইউপিএস)।সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন। আলোকচিত্র প্রদর্শনীকে স্বাগত জানিয়ে এম এ মতিন বলেন, সৃজনশীল এই ধরণের কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তোলা ৪৫টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। সংগঠনটির সুষ্ঠ পরিচালনার লক্ষে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও রাশেদুর রহমান রাশিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শাওন জোয়ারর্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম অনিক, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক ইপ্সিতা হুমায়রা ও তাহমিনা আমিন ঋতিশা, কোষাধ্যক্ষ মুজতবা রাব্বানি, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তৌহিদ তুষার, পলাশ, মাহবুব ও সদস্য হিসেবে রয়েছেন নাসিম ফেরদৌস কল্লোল, আশীষ দত্ত, মাজেদুল হক, নাজমুল হুদা রনি। সংগঠনটির উপদেষ্ঠা পরিষদে রয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মানোয়ার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক আবু তোয়াব শাকির, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক তানজিমুল হক মোল্লা।
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।