প্রযুক্তি, যোগাযোগের বিকল্প মাধ্যমগুলো আমাদের কাছে জ্যান্ত মানুষের চেয়ে বড় হয়ে উঠছে কি না?
আমার সামনে আমার বন্ধু বসে আছেন, মা বসে আছেন, বাবা বসে আছেন, ডাক্তার বসে আছেন, এই সময় মোবাইল ফোন বেজে উঠল। আমরা সেটা আগে ধরাটাকেই কর্তব্য বলে মনে করি।
আমার জলজ্যান্ত বন্ধু সামনে বসে আছে, কিন্তু তাকে রেখে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি এখন বন্ধুর সঙ্গে কফি খাচ্ছি।
পাঁচজন স্কুলবন্ধু, তাঁদের দেখা হলো আজ ২২ বছর পরে, তাঁরা আজ একটা জায়গায় একত্র হচ্ছেন, কী ভীষণ উত্তেজনা তাঁদের মধ্যে। দেখা হওয়ার পরে পাঁচজনই পাঁচটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, কেউ ফেসবুক করছেন, কেউ বা গেমস খেলছেন, কেউ বা খুদেবার্তা পাঠাচ্ছেন, কেউ বা জরুরি ই-মেইল সেরে নিচ্ছেন, কেউ বা চ্যাট করছেন দূরবর্তী কারও সঙ্গে।
সামনে সমুদ্র, একটু পরে অস্ত যাবে সূর্য, সেদিকে খেয়াল নেই। আমি স্ট্যাটাস দিচ্ছি, আহ্, লাইফ ইজ বিউটিফুল, আই অ্যাম ইন আ প্যারাডাইস।
প্রেমিক দেখা করতে গেছে প্রেমিকার সঙ্গে, কোনো নির্জন জায়গায়। দুজনের হাতে দুটো মোবাইল ফোন, দুজনেই নিজ নিজ ফোন নিয়ে ব্যস্ত, সারাক্ষণ বুড়ো আঙুল চলছে।
আগে না হয় মোবাইল এর যুগ ছিল না, বন্ধু অথবা প্রিয়জন অথবা কাছের মানূষদের সাথে দেখা করতেই হতো তার সাথে দেখা-কথা বলার জন্য, কুশল বিনিময় করার জন্য। এখন তো সবারই মোবাইল হাতে হাতে প্রায়। তাতেও কন্ঠ শোনার চেয়ে 'চ্যাটিং' দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করে! এখন একটা ঘটনা বলি, আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কেউ আমাকে জিজ্ঞেস করলো- আপনি কেমন আছেন? আমি উত্তর দিলাম- জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার। উনি চ্যাটিং এ আমাকে বললো- শুভ কামনা করি, আপনি সুস্থ্য হয়ে উঠুন তারাতারি! আমার এই অসুস্থতার ব্যাথা কি আমি শেয়ার করতে পারলাম? না পারিনি। যে আমাকে শুভ কামনা জানালো - তার তো ইহা মুখস্থ- শুভ কামনা! ব্যাথা বুঝবার ক্ষমতা কি চ্যাটিং দিয়ে সম্ভব? না। আমার কন্ঠ অথবা আমার মুখদর্শন অথবা আমার কষ্টেমাখা বাস্তবিক আবেগ এর পুরন অথবা অনুভব করার ক্ষমতা এই ফেসবুক আর চ্যাটিং দিয়ে অনুভব করা সম্ভব না অবশ্যই ???
খুব বেশীদিন আগের কথা নয়, মানুষ সবকিছু শিখতো বই পড়ে আর এখনকার মানুষ শেখে ফেসবুকে। যদি প্রশ্ন করা হয় “এর উত্তর কি?” স্বাভাবিকভাবেই তার উত্তর, মানুষ বই পড়ে পড়ে শিক্ষা, জ্ঞান বৃদ্ধি করেছে, ঘুরে ঘুরে জেনেছে বাস্তবতা, দেখেছে প্রকৃতির নৈসর্গতা, সংস্কৃতির মেলবন্ধন। আর এখনকার প্রজন্ম ফেসবুক থেকে ফেসবুকীয় জ্ঞান বৃদ্ধি করছে, ঘুরতে গেলেও ফেসবুকীয় জ্ঞান, এবার আপনি বুঝে নেন ফেসবুকীয় জ্ঞান কি?
ফেসবুকীয় জ্ঞান বোঝার সাধ এবং সাধ্য কোনটাই আমার নাই। তবে ভেবে অবাক হই যারা ভবিষ্যৎ প্রজন্ম, দেশের কান্ডারী তারাই যদি এভাবে শুভংকরের ফাকির যাতাকলে পরে যায় তাহলে তো আমাদের ভবিষ্যতের অবস্থা আরো খারাপ হবে। এর ফল কি হয় সেটাই দেখার অপেক্ষায় আছি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

