
ইদানিং কোটি মানুষ বাংলাদেশ ফেসবুক ব্যবহার করেন। তারা রান্নাঘর থেকে শুরু করে রাজনীতির মাঠ পর্যন্ত সব বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। আর বর্তমান রাজনৈতিক অস্থির সময়ে রাজনীতি বিষয়ক স্ট্যাটাসের পরিমান বেড়ে গেছে। কিন্তু নতুন নতুন কিছু ডিজিটাল আইনের ফলে অনেক মানুষ ভয়ে প্রাণ খুলে ফেসবুকে লিখতে পারেন না। আবার অনেকে লেখার পরেও বিপদে পরার ভয় থাকে। তাই সরকারের কাছে আমার দাবী নিম্নরূপঃ
* ফেসবুক স্ট্যাটাসের সেন্সরসিপ দেওয়ার জন্য পাড়ায় মহল্যায় ফেসবুক লীগ গঠন করা হোক।
* তাদের প্রত্যয়নের স্ক্রিনশট সহ স্ট্যাটাস দেওয়ার বিধান করা হোক।
* জরুরি ভিত্তিতে প্রত্যয়নের জন্য স্পিডমানির ব্যবস্থা রাখা হোক।
* নতুন ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন হওয়ার পূর্বেই জননিরাপত্তার স্বার্থে এসব ব্যবস্থা গ্রহন করা হোক।
আশা করছি সরকার বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে ব্যবস্থা নেবে।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



