
ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে হজ্ব একটি। আল্লাহ সামর্থবানদের জন্য হজ্ব ফরয করেছেন। সবার জন্য নয়। এমনকি আর একটি স্তম্ভ যাকাত ও সবার জন্য ফরয নয়।
প্রতি বছর আমরা দেখি সরকার প্রচুর মানুষকে সরকারী খরচে হজ্বে পাঠায়।
এমনকি ডাক্তার বা গাইড বা অন্যান্য কোটায় ফাকি দিয়ে (যারা ডাক্তার নন বা গাইড নন এমন ব্যক্তি) বিভিন্ন রাজনৈতিক বা প্রভাবসালী লোকজনের কাছের লোকজন হজ্ব পালন করতে যান। যদিও এদের সংশ্লিষ্ট কাজে কোন সম্পৃক্ততা নেই, কিন্তু এসব কোটায় যারা যায় তাদের যাওয়ার কথা প্রকৃত হাজীদের সাহায্যকারী হিসেবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
আবার আমরা দেখি ব্যক্তি উদ্যোগে বা বিভিন্ন সংগঠনের উদ্যোগেও অনেক মানুষ বিনা খরচে হজ্ব পালনের সুযোগ পান।
যারা এ সুযোগ করে দেন তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ।
কিন্তু কথা হচ্ছে অন্যের সহযোগীতায় বা মিথ্যা বলে অন্যের কোটায় যারা হজ্ব পালন করেন, সেটা তাদের জন্য কতটুকু যায়েজ? এতে কি হজ্বে পালনের উদ্দেশ্য সাধন হচ্ছে? এতে কি আদৌ কোন পূন্য আছে?
বিজ্ঞজনের মতামত চাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



