somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ব+অচেতন=সচেতন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি একটি সচেতন জাতির নাম । না,না অবাক হওয়ার কিছু নেই ।
প্রথমেই কয়েকটি নমুনা দেখাচ্ছি আমাদের সচেতনতার তারপর না হয় অন্য কথায় আসা যাবে ।
আমরা সাধারনত রাস্তা পার হওয়ার ক্ষেত্রে রাস্তার মাঝ বরাবর দৌড় লাগাই । কারন হয়তো আমরা ভুমিকম্পের ব্যাপারে খুবই সচেতন । ফুটওভার ব্রিজ ব্যবহার করলে হয়তো ঝামেলায় পরতে পারি তাই আমরা তা ব্যবহার ই করিনা । এর পর আসুন ডাস্টবিন ব্যবহার নিয়ে । এখানেও আমরা বরাবর সচেতন । তাই ডাস্টবিন পরিস্কার রাখার স্বার্থে আমরা সেখানে ময়লা না ফেলে বাইরে ফেলি । ব্যক্তিগত জীবনে এমন সচেতনতা হরহামেশাই প্রদর্শন করি । জাতীয় জীবনেও আমরা কম সচেতন নই । আমারা আমাদের সংস্কৃতিতে অন্য কিছু যোগ করার ক্ষেত্রে খুবই সচেতন । তাই ভারতীয় সিরিয়াল নকল করে আমাদের দেশে খাতা কলমের নাম পর্যন্ত হয় “ কিরণমালা” । ১৬ই ডিসেম্বর এখনা আমরা হিন্দি গান বাজিয়ে উৎযাপন করি । কিছু দিন আগে পত্রিকার পাতায় দেখলাম পাখি ড্রেসের জন্য এক মেয়ে আত্মহত্যা করেছে । বুঝুন এবার সচেতন না হলে কি এমন অভাবনীয় সাফল্য কি লাভ করতে পারে ?
দেখতে দেখতে ভাষার মাস চলে এল । এখন তো যেদিকে তাকাই সেদিকেই চেতনা । কিছু দিন আগে টিভি তে একটা নিউজ রিপোর্ট দেখলাম । যেখানে জনৈক সাংবাদিক কয়েক জন তরুন তরুনী কে প্রশ্ন করেছিলেন যে শহীদ মিনার সম্পর্কে তারা কি জানে । তারা সহজ ভাবেই বলল যে “ I think এখানে 1952 তে একটা যুদ্ধ হয়েছিল । কয়েক জন তো জানেই না । আর প্রায় সবাইকে দেখা গেল জুতো পায়ে সেখানে বসে আছে । টেলিভিশনে যতটুকু দেখা গেছে তাতে মনে হয়েছে জোড়ায় জোড়ায় বসে আছে । তাদের কি দোষ বলুন তারা সচেতন বলেই না পুরনো ইতিহাস নিয়ে মাথা ঘামায় নি । আর তাছাড়া সচেতন বলেই শহীদ মিনার কে প্রেমোদ্যান হিসেবে যথাযথ ব্যবহার করছে , শুধুশুধু ফেলে রেখে কি লাভ । শিক্ষা ক্ষেত্রে কি আমরা কম সচেতন ? আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে সচেতন ভাবে প্রশ্ন আউট করি । এভাবে বলতে থাকলে সারা দিনেও আমাদের গুণগান করা শেষ হবেনা । এবার একটু অন্য কথায় আসা যাক । আমাদের দেশে অনেক নিন্দুক আছে যারা নাকি এই সচেতনতার বিরোধিতা করে অবশ্য তাদের বিরুদ্ধেও সচেতন ভাবে ব্যবস্থা নেওয়া হয় । কিন্তু বলুন তো এভাবে আমরা দেশটা কে কোথায় নিয়ে যাচ্ছি ? আসুন না একটু নাহয় অচেতন ভাবেই দেশটাকে ভালবাসি । দেশটাকে আমার বলে ভাবি । এধরনের অচেতনতায় সচেতন না হয়ে সচেতনতায় অচেতন হই । তাহলে অন্তত আর কিছু না হোক যানজট নিরসনের জন্য করা র‍্যালিতে আর যানজট সৃষ্টি হবেনা । আর চেতনার এত অনুষ্ঠানও করা লাগবেনা । আর এতে যে অর্থ বাঁচবে তাতে কিছুটা অচেতন ভাবে হলেও দেশের দারিদ্র বিমোচন হবে । এর পরও যদি কারো সচেতন হতে ইচ্ছে করে তাহলে খুব বেশি কষ্ট করতে হবেনা । বাংলাদেশের সংবিধানের মতো বাংলা ব্যাকরনে সচেতন বানানের গঠন শৈলী পরিবরতন করলেই হয় । সচেতন ভাবে বলে দিলেই হয়, যে এখন থেকে স্ব+অচেতন=সচেতন ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×