মগের মুল্লুক
কি লিখব কি লিখব লিখতে পারিনা কিছু ।
লিখতে গেলে ভয় হয় যদি জম ধরে নেয় পিছু ।
তাইত গভীর রাত্রে আমি লিখছি বসে বসে ।
দরজা জানালা ভাল করে লাগিয়ে নিয়েছি কষে ।
কেও না জানে কেও না দেখে আমার এ কর্মকাণ্ড ।
দেখে ফেললে মরতে হবে মাথায় নিয়ে দণ্ড ।
কেন যে হায় মরতে এলাম এমন একটি দেশে ।
যেখানে শৃগাল,হায়েনা ঘোরে ভদ্র লোকের বেশে ।
দেশটা নাকি গণতান্ত্রিক,গনতন্ত্র ই সব ।
গণতন্ত্রের যন্ত্র,মন্ত্রে আমরা হয়েছি শব ।
এখানে কৃষক ফসল ফলায় তবু নাহি খেতে পায় ।
রাজার ভৃত্য পাত্র মিত্র বিরিয়ানী খেয়ে যায় ।
এই দেশেতে সকল কিছুই চলে আইন মতো ।
যখন ই লাগে তখন ই রাজা বানায় ইচ্ছা যত ।
এখানে সবাই যে যার মতো খাচ্ছে লুটে পুটে ।
গতর খাটা লোক গুলো সব মরছে খেটে খুটে ।
এখানে যার হাতে অস্ত্র সেই সকলের সেরা ।
সৎ ভাবে থাকলে এখানে মানুষ হয়ে যায় ভেড়া ।
বাজার দর আকাশ ছোঁয়া বেতন সামান্য ।
তাইত কেও ঘুষ খেতে করেনা কার্পণ্য ।
সকল টাকা চলে গিয়েছে এমপি দের পকেটে ।
আমরা কেবল চেয়ে থাকি যদি থাকে কিছু ললাটে ।
এত টাকা দেখে দেখে তাদের মাথা গিয়েছে বিগড়ে ।
বলছে ভবন ধ্বসেছে কারন নাড়া দিয়েছে শিবিরে ।
এখানে চলে গুপ্ত হত্যা বিচার নেইকো তার ।
এখন এখানে হত্যা,গুম খুব মামুলি ব্যপার ।
সাগর রুনি মরল সরকার প্রমান পেল নাকো ।
চল্লিশ বছরের আগের প্রমান হাতে হাতে দেখ ।
বিশ্বজিতকে মারল যারা সবার সামনে কুপিয়ে ।
সরকার তাদের দেখেনি চেনেনি একটি মাত্র উপায়ে।
তারা যে সবাই সেই দলের ই ছোট্ট সোনার ছেলে ।
তারা কিছু করে ফেল্লেও প্রমান কি তার মেলে ?
দিনে দিনে যাচ্ছে বেড়ে আমজনতার ত্রাস ।
দেশে এখন রাজ করছে সরকারি সন্ত্রাস ।
এখন তাদের কি বলব গাধা নাকি উল্লুক ।
যাদের ভুলে তৈরি হলো এমন মগের মুল্লুক ।
মগের মুল্লুক
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



