somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহংকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অহংকার


লিখবনা আর স্পষ্ট বাণী উতপ্ত কোন কথা ।

কি লাভ লিখে নিজের ই যখন চরম এক ব্যর্থতা ।

বলার সময় বলতে পারি তত্ব ভরা কথা ।

কাজের বেলায় বেরিয়ে আসে নিদারুন অক্ষমতা ।

এই যে আমি লিখছি এখন এই পাতারই গায়ে ।

শরীরে আমার গরম পোশাক দামী মোজা পায়ে ।

করছি মিটিং, দিচ্ছি ভাষণ,করছি অল্প বিতরণ ।

সেবা নয় ওটা ,অন্য ভাবে করছি আমারই বিজ্ঞাপন ।

রাতটা এলেই আশ্রয় আমার গরম বিছানায় ।

ওরা ছোটলোক থাকনা পরে কোন স্টেশনের কিনারায় ।

ঘরে আমার রুম হিটার খাটে নতুন কম্বল ।

ওদের আছে প্রস্তুতি ঘুমানোর,আর এটুকুই সম্বল ।

আমার ঘরে দামী সবই ওদের ছেড়া কাঁথা ।

তাইতো ওরা ছোট লোক আর আমি সমাজের মাথা ।

স্ত্রীর গলায় ঝুলছে দেখ সোনা ভরি ভরি ।

গরিবের তরে নেই হাতে মোর একটা কানা কড়ি ।

এভাবেই হতে হয়েছে,হয়েছি বড় লোক ।

গরিবের জন্য কে করেছে কোথায় কবে শোক ?

গরিবের রক্ত চুষেছি অনেক , ভবিশ্যতেও চুষব তাই ।

আমি ধনী , বড়লোক সেটা জানান দিয়ে যাই ।


উপরোক্ত কবিতা টি আমাদের তথাকথিত সভ্য সমাজের অভিজাত সম্প্রদায়ে পরিচয় বহন করে । সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারা বিভিন্ন সেমিনার ,সভা আয়োজন করে । এই অনুষ্ঠান গুলো আয়োজন করতে যে পরিমান খরচ করা হয় তা দিয়ে কাজ করলে এবারের তীব্র শীতে আর কেও কষ্ট পেতনা । তাদের হাতে নষ্ট করার মতো হাজার হাজার টাকা থাকে কিন্তু ভাল কিছু করার জন্য তাদের হাতে কিছুই থাকেনা । তারা তখন সেই ফকিরের থেকেও বড় ফকির । রাষ্ট্রীয় ভাবে আবার এদের ভি আই পি বলা হয় । এদের মতো লোকজন সমাজের মাথা হয়ে থাকে তাই আজ আমাদের সমাজের এহেন করুন পরিণতি । এজন্য জেগে উঠতে হবে আমাদের ই । অনেক হয়েছে আর নয় । না হয় হলে হলাম বেয়াদব, উদ্ধত, ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×