পটকার শব্দে ঘুম আসেনা একলা জেগে রই
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি গত পরশু সন্ধ্যার সময় খবর দেখছিলাম । মহান ভাষা দিবসের পাশাপাশি ভাসা ভাসা ভাবে আরেকটি জিনিস ভেসে উঠেছে যে দেশের সোনার ছেলেরা ফুল দেয়া নিয়েএকটু মন খারাপ করেছে । আসলে কি এটা সংবাদ হওয়ার যোগ্য বলেন ? দু দলের মাঝে একটু ঝগড়া হয়েছে মন তো খারাপ হবেই । আবার ভাবুন ঝগড়াটা কি নিয়ে ? দু দলের শহীদ মিনারে কে আগে ফুল দেবে তাই নিয়ে এই কাণ্ড । তাই মন টা ভাল করার জন্য তারা একটু পটকা ফাটিয়েছে । অবশ্য নিন্দুকেরা এটাকে বোম বলে অবহিত করেন । সে যাই হোক আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি ঐ ছাত্রদের গ্রেফতার করায় । আর সাংবাদিক গুলোও যাহ্ একেবারে ফলাও করে ছেলে গুলোর দুষ্টুমির কথা বলে দিল । তারা যুবক ছেলে একুশে সেলিব্রেশনের একটা ব্যপার আছেনা। নাহয় আমরা একুশের আসল চেতনা ভুলে গেছি । তাই বলে কি তারা মেকি শোক টাও কি পালন করবেনা । আহারে না জানি ছেলে গুলো কেমন আছে । নিশ্চয় এখনো তাদের হাত পটকা নিয়ে খেলার জন্য ইশপিশ , নিশপিশ করছে । ছেলেরা তোমারা চিন্তা করনা তোমাদের অচিরেই ছেড়ে দেওয়া হবে । যেন বড় নেতা হয়ে ভাল ভাবে পটকা বাজি করতে পার । দেশের মানুষ কে আনন্দে রাখতে পার । পটকার শব্দে যেন তাদের ঘুম না আসে ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন