হিমবৃষ্টির দমকা হাওয়া বুকে
বুঝিনি শার্টের বোতাম গেছে খুলে
জনতার সাথে দাঁড়িয়েছিলাম রুখে
চাইনা জনতা আমায় যাবে ভুলে
আর ক'টা দিন বাঁচতে চেয়েছিলাম
দয়িতার সাথে ছিল কিছু বোঝাপড়া
আবেগটুকু জনতাকে দিয়ে এলাম
সাতসকালে আমার ঝরে পড়া
ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমার
আবেগে আমার রক্তে মাখা খামার
আর ক'টা দিন বাঁচতে চাওয়ার ভুল?
প্রণয়ের চোখে স্বপ্ন দেখার মাশুল?
সাদাসিধে এক জীবন চেয়েছিলাম
সাটামাটা এক রমনীর হাত ধরে
কাগুজে ঠোঙার আড়াই ছটাক বাদাম
শাটিন শাড়িতে খোসা হয়ে ঝরে পড়ে
এলোমেলো রাতে বিদেশ যাবার টিকেট
ফিরিয়ে দিয়ে দয়িতার কাছে ফেরা
মাঝরাত্রে বন্ধ থাকে গেইট
দেয়াল টপকে ফিরে আসে স্বপ্নেরা
সহপাঠী আর সহযোদ্ধার কাছে
জমানো আমার আবেগটুকু আছে
বোকা মা চশমা আঁচল দিয়ে মুছে
ফ্রেমে আটকানো ছোটছেলেটাকে খুঁজে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমার
আবেগে আমার রক্তে মাখা খামার
আর ক'টা দিন বাঁচতে চাওয়ার ভুল?
প্রণয়ের চোখে স্বপ্ন দেখার মাশুল?
জনতা আমার আবেগ দিয়ে আজ
বদলে ফেলে দিতেই পারো সমাজ
আবেগ আমার পুঁজি করে রেখো নাকো
তোমাদের মাঝে আমায় বাঁচিয়ে রাখো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



