টিউবলাইটের আলো বেশি কেন?
২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইনক্যানডেসেন্ট বাল্বে, বিদ্যুত্ থেকে আলো পাওয়ার প্রাচীনতম উদ্ভাবন, পাতলা তারের একটি কয়েল (ফিলামেন্ট) আছে, যার ভেতর দিয়ে বিদ্যুত্ প্রবাহিত হয়। এই পাতলা তারের প্রতিবন্ধকতার কারণে এই ফিলামেন্ট উত্তপ্ত হয়ে চারদিকে আলো ছড়িয়ে দেয়। তবে এই প্রক্রিয়ায় বেশির ভাগ বিদ্যুত্ তাপে এবং সামান্য অংশ আলোতে পরিণত হয়। ফ্লোরেসেন্ট টিউব লাইট ভিন্নভাবে কাজ করে। দীর্ঘ টিউবের ভেতরের অংশ এক প্রকার ফ্লোরেসেন্ট বস্তু দ্বারা আচ্ছাদিত থাকে। যদিও এই টিউবের উভয় প্রান্তে ফিলামেন্ট থাকে, গ্যাস নিঃসরণের মাধ্যমে এটি আলো তৈরি করে। এ ক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুত্ প্রবাহিত হয় পারদের বাষ্পের মাধ্যমে, যা অতিবেগুনি রশ্মি নির্গত করে। এই অতিবেগুনি রশ্মি ফ্লোরেসেন্ট আস্তরণকে উত্তেজিত করে দৃশ্যমান আলো তৈরি করে। যেহেতু এ ক্ষেত্রে উত্তপ্ত হওয়ার প্রয়োজন নেই, তাই টিউব লাইটে প্রবাহিত অধিকাংশ বিদ্যুত্ আলোতে পরিণত হয়, এমনকি ১০০ ওয়াট ইনক্যানডেসেন্ট বাল্বের তুলনায় ৪০ ওয়াটের ফ্লোরেসেন্ট টিউব বেশি আলো তৈরি করে, তাই বিদ্যুতের সাশ্রয় হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন