somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতৃপ্ত স্বাধীনতা

২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭১ এ স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য কি ছিল ? কেনো -ই বা এই জাতিকে রক্ত দিয়ে নামে মাত্র স্বাধীনতা আনতে হল? এখনো কি এই জাতি স্বাধীন? আর কোন দিক দিয়ে আমরা স্বাধীন, রক্তক্ষয়ী যুদ্ধের সে অর্জন কি ছিল শুধু বাংলায় কথা বলতে পারার স্বাধীনতা মাত্র ? এখনো কি আমরা বলতে পারছি আমরা স্বাধীন? ৭১ এর আগে পাকিস্তানিরা যেমন বাঙ্গালীর কষ্টের ফসল কেড়ে খেত , এখনো কি পাকিস্তানিদের স্থানে অন্য কোন [স্থানি] ফসল কেড়ে খাচ্ছে না ? বাঙালি জাতি যেন শিক্ষিত হতে না পারে, তারা যেন তাদের অধিকার বুঝে নিতে না পারে সে সব পথ রুদ্ধ করা -ও তো ছিল তাদের উদ্দেশ্য , আর স্বাধীনতা যুদ্ধের যে ডাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তাতে তো স্পষ্ট বলা ছিল [ সবার জন্য শিক্ষা চাই ] তবে এখন কেন শিক্ষা খাতে ভ্যাট বৃদ্ধি করে শিক্ষা কে কিছু লোকের জন্য ভাবা শুরু হল ? আমরা কি আবার রুদ্ধ হতে চলেছি? সাম্প্রতিক সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের টিউশন ফির উপর কেন ভ্যাট বৃদ্ধি করা হল ? এটা কি সবার জন্য শিক্ষা রুদ্ধ করা হচ্ছে না ? অর্থমন্ত্রী নিজে অর্থের মন্ত্রি ব্যক্তি বলে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বাপদের তো অর্থের মন্ত্রি ভাবলে চলবে না ,প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের টিউশন ফি কতো কষ্ট করে দেয় তার বাবা- মা তা কি অর্থের মন্ত্রি সাহেব জানেন ? নিজের ছেলেমেয়েকে কোথাই পড়ান তিনি ? নাকি আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছি ? আর এখন মিডিয়ার কাজ কি ? নাকি ৭১এর আগে যেমন মিডিয়াকে দুধ কলা দিয়ে বুঝ দিয়ে রাখা হতো ,এখনো কি সেই রকম কিছু-ই চলছে,? সে সময় মিডিয়া কে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হতো না সেটা-ও তো ছিল আমাদের পরাধিনতা তাইনা? আমাদের জাতীয় বিবেক এখন কোথায় ? তারা কি ঘুমিয়ে পরেছেন ? নাকি ঘরে বসে দুধ কলা পেয়ে নিশ্চিন্তে আছেন? সব মিলিয়ে স্বাধীনতার আসল স্বাদ বাঙালি জাতি এখনো পায়নি , আর কিভাবে পাবে দিনেদিনে তো শুধু কর্তারা বদলেছে কিন্তু বদলায়নি কর্তাদের খাওয়ার চাহিদাগুলো । হায়রে আমার অতৃপ্ত স্বাধীনতা...।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×