১১.০১.২০১২ দিনটা শুরু হয়েছিল আর দশটা সাধারন দিনের মতই।দুপুর ১টার দিকে হঠাত ফেসবুকে বন্ধু কাজল আব্দুল্লাহর স্ট্যাটাস চোখে পড়ল"গু.আজম গ্রেফতার।টিএসসি তে বাতাসা উত্সব।"সকল বাংলাদেশীদের জন্যই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।সারাদিন কেমন যেন একটা ঘোরের মধ্যে কাটলো।বারবার মনের পর্দায় ভেসে উঠছিল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের ছবি।প্রানের মায়ায় সীমান্তের দিকে ছোটে চলা আমার পূর্বপুরুষদের ছবি,নরপিশাচ পাকিস্তানী জান্তা আর তাদের দোসর রাজাকারদের হাতে লাঞ্ছিত আমার মা-বোনদের ছবি।ভাবনাগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে....স্ক্রীণ টা বারবার ঝাপসা হয়ে আসছে চোখের সামনে....রক্তের দামে কেনা আমাদের স্বাধীণতাকে আমরা হয়তো জাতীয় জীবনের অনেক ক্ষেত্রেই মর্যাদা দিতে পারি নি।কিন্তু কখনো যে পারবও না সেটাও নয়।সময় এসেছে ঘুরে দাড়াবার।সময় আজ ইতিহাসের দায়মুক্তির।আজ গ্রেফতার করা হয়েছে ৭১ এর বেঈমানদের গ্রান্ডমাস্টার গোলাম আজমকে।আজ সময় এসেছে দলমত নির্বিশেষে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার হবার...সময় আজ ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার...
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।