somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর প্রতি নিপীড়ন আর সহিংসতা : লাশের মিছিল যেন থামছেই না

৩০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় কিংবা সামাজিক বিধিনিষেধের দোহাই দিয়ে নারীকে অবদমিত রাখা আমাদের মত রক্ষনশীল সমাজের নতুন কোন বিষয় নয়।মধ্যযুগীয় সমাজে নারীর স্বাধীন ইচ্ছা কিংবা মতামতের কোন সুযোগ ছিল না।শিক্ষা আর প্রযুক্তির বিকাশে সে অবস্থার পরিবর্তন ঘটা ছিল অবশ্যম্ভাবী।কিন্তু প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ধারীদের সংখ্যা বাড়লেও আমাদের মানষিকতার আয়তন যে সে অনুপাতে বাড়ছে না সেটা বলে দেয়া যায় র্নিদ্বিধায়।যে কারনে নারীর প্রতি আচরনে আমাদের মধ্যযুগীয় ধ্যান ধারনায় পরিবর্তন এসেছে খুব সামান্যই।পুরুষতান্ত্রিক সমাজে নারী নিগৃহীত হচ্ছে সবখানে;বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা থেকে প্রত্যন্ত গ্রামের কিশোরী মেয়েটি পর্যন্ত।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি যোগ হয়েছে অনলাইন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নারী অবমাননাকর বিভিন্ন ওয়েবসাইট আর ফেসবুক পেইজ।এবং এটা যে আর উপেক্ষা করার পর্যায়ে নেই সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল বাগেরহাটের আমাদের এক কিশোরী বোন সাবিয়া তার আত্মহত্যার মাধ্যমে।তার কিছু সহপাঠী তার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়।পরবর্তীতে মানুষরূপী পশু দুই সাংবাদিক তা মিডিয়ায় প্রকাশের হুমকি দেয় এবং এ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরী মেয়েটি।

শুধু গ্রামেই নয়,সম্প্রতি ইউল্যাবের সামনে ঘটে যাওয়া ঘটনা দেশের তরুন সম্প্রদায়কেও দারুনভাবে নাড়া দিয়ে যায়।নারীর প্রতি বিকৃত আচরন যেন থামছেই না।ফেসবুকে অশ্লীল পেইজ খুলে নারীদের নানাভাবে হয়রানী করছে একশ্রেনীর বিকৃতরুচির পুরুষ।এসব পেইজে শেয়ার করা হচ্ছে মেয়েদের ফেসবুক একাউন্টের প্রাইভেসি সেটিংয়ের ফাকফোকর গলিয়ে চুরি করা বিভিন্ন ব্যক্তিগত ছবি।কিংবা গোপন ক্যামেরায় ধারন করা মেয়েদের কোন অসতর্ক মুহূর্তের ছবি।সাথে সাথে তা শেয়ার করা হচ্ছে এসব পেইজে।

এসব পেইজের নামগুলোও নারী অবমাননাকর এবং অত্যন্ত আপত্তিকর।এক শ্রেনীর ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এসব কর্মকান্ডের মাঝে উল্টো নারীদের পোষাকের খুত ধরছে এবং একপ্রকারে ইভ টিজিং কিংবা নারীর যৌন হয়রানীর জন্য নারীকেই দায়ী করছে।

স্যোশাল মিডিয়া ও অনলাইনে নারীর প্রতি নানা ধরনের হয়রানী ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিকভাবে আমাদের একটা শক্তিশালী অন্দোলন গড়ে তোলার এখনই সময়।নাহলে হয়তো একদিন আপনার আমার বোন কিংবা পরিবারের অন্য কেউ একই ঘটনার শিকার হবে।সামাজিক দায়িত্ব এড়িয়ে যাবার কোন সুযোগ নেই আমাদের।আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব, যেভাবেই সম্ভব, প্রতিরোধ করুন এই অন্যায়ের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×