অনেকে সুকৌশলে আজকে প্রশ্ন তুলছে শেখ মুজিবকে কেন মুক্তিযোদ্ধারাই হত্যা করেছে?তারা আরও বলতে চায় মুজিব হত্যাকারীরা ছিল সব হাই প্রোফাইল্ড আর্মি অফিসার,মুক্তিযুদ্ধে তাদের রয়েছে বীরত্বপূর্ন অবদান ...সহ আরও নানা ধরনের তথ্য উপাত্ত।এই শ্রেণীটা খুবই সুকৌশলে মুজিবের হত্যাকান্ডকে হত্যাকারীদের পূর্ব কৃতিত্ব দিয়ে লিগালাইজড করতে চায়।এরা স্বাধীনতা পরবর্তী মুজিবের কিছু ভুলকে হত্যাকান্ডের কার্যকারন হিসেবে প্রচার করতে চায়।এদের কাছ থেকে সাবধান থাকুন।শেখ মুজিবকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে,তা ছিল ভয়াবহ নৃসংসতা।একজন মানুষ হিসেবেই আমাদের ধিক্কার জানাতে হবে এই হত্যাকারীদের,তা আপনি যে দলেরই সমর্থক হোন না কেন।শেখ মুজিব সারা বাংলার।আওয়ামী লীগ শেখ মুজিবকে দলীয় আবহে কুক্ষিগত করে রেখেছে বলেই যে আওয়ামীলীগের সমালোচনার সাথে সাথে শেখ মুজিবের ও অনায্য সমালোচনা করতে হবে তা নয়।রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিবের কিছু ভুল ছিল,তার ভুলগুলোকে মানবীয় ভুল হিসেবেই বিবেচনা করা উচিত আমাদের।সমালোচনাও করতে হবে কিন্তু সেটা যেন হয় যৌক্তিক।একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে,মুজিবকে ছোট করে জাতি হিসেবে আমরা কখনো বড় হতে পারব না।শোকের দিনে একটাই দাবি ,মুজিবকে দলীয় খোলস থেকে মুক্ত করা হোক।মুজিবের মুক্তি চাই।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।