অবশেষে এসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিল ইকুয়েডর।ইংল্যান্ড থেকে ইকুয়েডর পাঠানোর পথে নতুন নাটকের শঙ্কা।
১৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইকুয়েডর সরকার আজ উইকিলিকসের প্রধান সম্পাদক ও প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর মধ্যদিয়ে ব্রিটেনের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেন ইতিমধ্যেহুমকি দিয়েছে, লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জের পালিয়ে যাওয়া ঠেকাতে প্রয়োজনে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করা হবে।এখন দেখা যাক এ নিয়ে নতুন কোন নাটকের জন্ম হয় কিনা।
আট সপ্তাহ আগে সুইডেনে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে ঢুকে আশ্রয় চান। তাঁর ধারণা ছিল, ব্রিটিশ সরকার তাঁকে সুইডেনের হাতে তুলে দেবে এবং সুইডেন পরবর্তী সময় তাঁকে যুক্তরাষ্ট্রের সহায়তায় হত্যা করতে পারে। সুইডেনে যৌন নিপীড়নের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা চলছে।যেটাকে অনেকেই সাজানো বলে সন্দেহ করছে।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্র ী রিকার্ডো প্যান্টিনো বলেন, অ্যাসাঞ্জের নিরাপত্তা ও অধিকার বুঝে পাওয়া বিষয়ে উদ্বিগ্ন হয়ে তাঁর দেশ উইকিলিকসের এই সম্পাদককে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুইটোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিপুলসংখ্যক গোপন মার্কিন নথি ফাঁস করে দিয়ে অ্যাসাঞ্জ মার্কিনযুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদের বুকে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিলেন, ইকুয়েডরের এই নতুন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই তাতে ঘি ঢেলে দিল।একই সাথে ইকুয়েডরের মত একটি ছোট আয়তনের দেশ দেখিয়ে দিল যে রাষ্ট্রনেতাদের সাহস থাকলে রাষ্ট্রের আয়তন ছোট হলেও মাথা উচু করে বাঁচা যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন