আরেকদল জলদস্যু ধরলো মালয়েশিয়া
আটককৃত সোমালি জলদস্যু
এডেন উপসাগরে একটি তেলের ট্যাংকার ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মালয়েশিয়ার নৌবাহিনী এবং তারা সোমালিয়ার সাত জলদস্যুকে আটক করেছে৻
জলদস্যুরা যখন এই তেলের ট্যাংকারটি দখলের চেষ্টা করে তখন সতর্কবার্তা পেয়ে মালয়েশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ দ্রুত সেখানে পৌছায় এবং দুপক্ষের গোলাগুলিতে তিন জন জলদস্যু আহত হয়৻
উল্লেখ্য, মাত্র গতকালই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও একই ভাবে একটি ছিনতাই হওয়া জাহাজের ২১ জন নাবিককে উদ্ধার করে৻
সোমালি জলদস্যুরা বৃহস্পতিবার রাতে একটি মালয়েশিয়ান তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটি দখল করে নিয়েছিল৻ জাহাজটির নাবিকরা নিজেদের একটি সুরক্ষিত কক্ষে আটকে রেখে তাদের উদ্ধারের জন্য সতর্ক বার্তা পাঠায়৻ মালয়েশিয়ান নৌবাহিনীর একটি টহল দল তখন কাছাকাছিই ছিল, খবর পেয়ে তাদের জাহাজ দ্রুত সেখানে পৌঁছায়৻ নৌবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল তেলের ট্যাংকারটিতে নামে এবং জলদস্যুদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়৻ শেষ পর্যন্ত জলদস্যুদের পরাস্ত করে নৌবাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ গ্রহণে সক্ষম হয়৻
সোমালি জলদস্যু
প্রায় এক কোটি ডলার মূল্যের জ্বালানী নিয়ে এই তেলের ট্যাংকারটি সিঙ্গাপুর যাচ্ছিল৻
এর আগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও জলদস্যুদের বিরুদ্ধে একই রকম এক অভিযান চালিয়ে আট জ্নকে হত্যা করে, এবং পাঁচ জনকে জীবিত ধরতে সক্ষম হয়৻
সোমালি জলদস্যুদের উৎপাতে আফ্রিকার পূর্ব উপকুল এখন সবচেয়ে বিপদসংকুল সমূদ্রপথে পরিণত হয়েছে৻ গত চার বছরে সেখানে জলদস্যুতা বেড়েছে বহুগুণে৻
কিন্তু আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো দাবী করছে এডেন উপসাগরে গত বছর দস্যুতার ঘটনা আগের বছরের তুলনায় অর্ধেকে কমে এসেছে৻ সংস্থাটি বলছে, বিভিন্ন দেশের নৌবাহিনী যে এখন ঐ এলাকায় টহল দিচ্ছে, তার কারণেই পরিস্থিতির উন্নতি হচ্ছে৻
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।