somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি খাচ্ছি-১

০৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

View this link


প্রাণের টমেটো সসে ভেজাল, বিপজ্জনক

ঢাকা: বাজারে দেদারসে বিক্রি হওয়া প্রাণের হট টমেটো সস পুরোটাই ভেজাল এবং তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ল্যাবরেটরি টেস্টে এটা প্রমাণিত হয়েছে। তারপরও এ টমেটো সস বাজারে বিক্রি হচ্ছে। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্রেতারা ঠকছেন প্রতিদিনই। আর ক্ষতিকর উপাদান গ্রহণ করে সাধারণের স্বাস্থ্য প্রতিনিয়তই হুমকির মুখে পড়ছে।

‘জনপ্রিয়’ এ পণ্যে ভেজাল ধরা পড়ায় সম্প্রতি দুটি মামলা হয়েছে উৎপাদনকারী সংস্থা প্রাণ অ্যাগ্রো কোম্পানির বিরুদ্ধে।

দেশের একমাত্র বিশুদ্ধ খাদ্য-আদালতে এ মামলা দায়ের করেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি, দক্ষিণ) ফুড অ্যান্ড স্যানিটেশন ইন্সপেক্টর কামরুল হাসান। এ মামলা দুটিতে পৃথকভাবে আসামি করা হয়েছে লে. কর্নেল (অব.) মাহতাব চৌধুরী ও মেজর জেনারেল (অব.) আমজাদ হোসেন চৌধুরীকে।

সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য-আদালতের মামলা নম্বর ৫০/২০১২ ও ১৯৩/২০১১। মামলা দুটি এখন বিচারাধীন থাকলেও এখন পর্যন্ত কোম্পানিটি তাদের পণ্যের মান উন্নয়ন করেনি।

আদালত সূত্র জানায়, ৫০/২০১২ নম্বর মামলাটির বাদী ফুড ইন্সপেক্টর কামরুল আদালতে যে লিখিত অভিযোগ করেন তাতে দেখা যায়, কাকরাইলের মুসাফির টাওয়ারের ‘নন্দন মেগাশপ’ নামের এক অভিজাত দোকান থেকে ডিসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দীন প্রাণ হট টমেটো সসের নমুনা সংগ্রহ করেন। ২০১১ সালের ১১ ডিসেম্বর নমুনা পরীক্ষার জন্য ডিসিসির (ঢাকার একমাত্র দায়িত্বপ্রাপ্ত) জনস্বাস্থ্য পরীক্ষাগারে টেস্টের জন্য পাঠানো হয়।

ওই নমুনা ল্যাবটেস্টের পর ডিসিসির পাবলিক এনালিস্ট সারোয়ার হোসেন ১৮ ডিসেম্বর ডিসিসির স্বাস্থ্য বিভাগে ল্যাবরেটরি প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনের ভিত্তিতে বিশুদ্ধ খাদ্য আইনের ৬-এর (১) ও (৭) ধারায় মামলা করা হয়।

এ মামলার পাবলিক প্রসিকিউটর ইন্সপেক্টর কামরুল জানান, ল্যাব টেস্টে দেখা গেছে প্রাণ কোম্পানির হট টমেটো সসে অম্লতা (অ্যাসিটিক এসিড) ১ দশমিক ২ শতাংশের জায়গায় আছে মাত্র দশমিক ৩৭ শতাংশ।

অন্যদিকে, সসে সম্পূর্ণ দ্রবণীয় কঠিন বস্তুর পরিমাণ ২৫ শতাংশ থাকার কথা থাকলেও তাতে আছে ২৪ শতাংশ।

আরেকটি মামলায় (১৯৩/২০১১) এ অম্লতা (অ্যাসিটিক এসিড) পাওয়া যায় দশমিক ৩৬ ভাগ ও কঠিন বস্তুর পরিমাণ ৩৮ ভাগ।

মামলা দুটির পাবলিক প্রসিকিউটার বলেন, ``সসে এ ধরনের উপদানের তারতম্য সম্পূর্ণ ভেজাল হিসেবে পরিগণিত হয়। এর ফলে পণ্যের মান নষ্ট হয় এবং ভেজাল ও ব্যবহারের অযোগ্য হিসেবেই পণ্য উৎপাদিতই হয়।``

তিনি বলেন, বর্তমানে মামলা বিচারাধীন থাকলেও আবার পন্য পরীক্ষা করে দেখা গেছে পণ্যের মান ঠিক করেনি প্রাণ।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×