somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলেই কি মাফ করতে পারবেন..........?

২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারা দেশ যখন সোচ্চার। যখন এটাকে একটা জাতীয় ইস্যু হিসাবে দেখা হচ্ছে ঠিক তখনই কিছু কিছু মানুষের ব্যবহার, কথাবার্তা আমাকে আরো জেদী করে তোলে। আমি বুঝতে ব্যর্থ হই আসলে তারা কি? অতিমানুষ? মহামানব? নাকি সাক্ষাৎ শয়তান। আমি এটা অস্বীকার করছিনা যে সবারই নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন দেখি ওনাদের কেহ কেহ যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ আসলেই বিরোধীতার পাশাপাশি অসমর্থিত বিভিন্ন বিষয়ের অবতারণা করেন যা সত্যিই বিস্ময়ের সৃষ্টি করে। কারওয়ান বাজারের এক তরুন ব্যাংকার বলেই বসলেন --"এতদিন পরে এসব করে লাভ কি? আসুন ওসব ভুলে যাই।" আজ আবার এই ব্লগে জনৈক সালমা শহীদ একটি চমৎকার উদ্দোগকে "ফালতু" আখ্যা দিলেন। আমার ভাবতেও কষ্ট হয় যে এমন মহান অবতারও বাংলাদেশে আছেন যিনি এভাবে তিরষ্কারের সুরে বিরোধীতা করতে পারেন। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার ও তার দোসররা নিরীহ বাংলাদেশীদের ওপর যে নিপীড়ন চালিয়ে ছিল, যত পিতা-ভাই-মা-বোন শহীদ হয়েছেন এবং ইজ্জত হারিয়েছেন (তার সঠিক হিসাব কারওই জানা নেই) তার বিচার চাওয়া যদি অপরাধের হয় যদি তিরস্কৃত হতে হয় তবে এর চেয়ে বড় লজ্জার আর কি থাকতে পারে। এটা সত্য যে আমার পরিবারে প্রচুর মুক্তিযোদ্ধা থাকলেও তেমন গুরুতর ক্ষতি হয়নি বা কোন বড় ত্যাগ পারিবারিকভাবে হয়নি। কিন্ত তাই বলেকি আমরা বিচার চাইতে পারবোনা? যে রক্ত-ইজ্জতের বিনিময়ে আজকের এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলছি তাঁদের আত্মত্যাগের কোন মূল্যেকি নেই? ওই সকল মহান ব্যাক্তিসকলের কাছে আমার জানতে ইচ্ছে করে আপনারা কি বোঝেন ওই সকল বাংলাদেশীরা কি হারিয়েছেন? আমার কেন জানি মনেহয় আপনাদের কাছে "ইজ্জত" বলে আপনারা কিছু বোঝেন না। একই ঘটনা যদি আপনার সাথে বা আপনার পরিবারের সাথে ঘটে তাহলেকি পারবেন ভুলে যেতে? আসলেই কি মাফ করতে পারবেন..........?

"কারও কারও প্রশ্ন বর্তমান সরকার কি সত্যিই বিচার করবে? তাদের মাঝেইতো যুদ্ধাপরাধী রয়েছে"। বর্তমান সরকার বিচার করবে কিনা সেটা আমাদের জানা নেই আমরা শুধু বলতে চাই বিচার করতে হবে এবং এর জন্য আমাদের প্রয়াস অব্যাহত ছিল এবং থাকবে। আমরা জনমত তৈরী করে বর্তমান সরকারকে বোঝাতে চাই এটা সকলের দাবী... এটা করতেই হবে। গণস্বাক্ষরে আপনারা যারা স্বাক্ষর করতে চাননা তাদের জোর করে আমরা স্বাক্ষর নিতে চাইনা। তবে অনুরোধ - অনুগ্রহ করে অসমর্থিত তথ্য নিয়ে অযথা বাদানুবাদে না জড়ানোই সকলের জন্য মঙ্গলজনক।

বর্তমান সরকারে অথবা বতমান সরকারের পরিবারের ক্হে ক্হে যুদ্ধাপরাধী একথা যারা বলেন তাদের বলব -- থাকতে পারে। ওই সকল যুদ্ধাপরাধীর তথ্য প্রমাণ উপস্থাপন করুন --- তাদেরকে চিন্হিত করুন। আমরা সকল যুদ্ধাপরাধীর বিচার চাই এমনকি তিনি যদি আমার পিতা হন তারও।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×