somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

মৃত মানুষকে নিয়ে নোংরা ভাষায় কুটক্তিকারীদের মানবিক মূল্যবোধ নিয়ে কিছু বলতে চাই না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন মৃত মানুষকে নিয়ে নোংরা ভাষায় কুটক্তিকারীদের মানবিক মূল্যবোধ নিয়ে আমি কিছু বলতে চাই না। সুন্দর চেহেরায় মানুষের পরিচয়ের স্মারক হতে পারে না। আজ সকাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে কিছু সংখ্যক মানুষের করুচি পূর্ণ স্ট্যাটাস দেখে সত্যিই মর্মাহত হয়েছি। আর তাই সকলের জ্ঞাতার্থে সমাজ কল্যান মন্ত্রী কে নিয়ে কিছু কথা না বললেই নয়।
প্রথমেই বলব বি,এন,পি সমর্থন করি বলেই একজন ভালো লোকের গুনকীর্তন করা যাবে না এই অপরাজনীতি আমি বিশ্বাস করি না। মৌলভীবাজারের আপামর জনসাধারণের কাছে তিনি একজন সজ্জল দানবীর ব্যাক্তি হিসেবে পরিচিত । ১৯৭১ এ ছিলেন একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা তোফায়েল আমুদের মত কলকাতার পার্ক স্ট্রীটের মুক্তিযোদ্ধা নয় এবং স্বাধীনতা যুদ্ধে সন্তান হারানো একমাত্র মুক্তিযোদ্ধা সংসদ সদস্য। সংসদে প্রতিনিধিত্বকারী সকলের মাঝে একমাত্র ব্যাক্তি যার সাথে এলাকার বিরোধীদলের নেতা কর্মীদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। তাঁর মন ছিল পরিষ্কার তাই তো আমরা মজা নিব তা জেনেও সব জায়গাতে বেসুরা গলায় গান গাইতেন।
তিনি ছিলেন মনের শক্তিতে বলীয়ান আর তাই ডিসি এসপি কত ঘুষ খেয়েছেন তা প্রকাশ্যে বলতে দ্বিধাবোধ করতেন না। সিগারেটে মাত্রাতিরিক্ত আসক্তির কারনে জায়গা বেজায়গায় সিগারেট ধরানোকে কেন্দ্র করে অনেক সমালোচনার জন্ম দিলেও সন্মানী লোক কে শ্রদ্ধা করতে জানতেন বলেই আওয়ামীলীগের অপরাপর নেতাদের মত বিশ্রী ভাষায় কখনো ডক্টর ইউনুস, খালেদা জিয়া, জিয়াউর রহমান বা তার পরিবারের বিষাদ্গার করেন নাই। অনেকে হয়তো বলবেন সাংবাদিকদের কথা, হুম বাংলাদেশের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা বা তাদের শায়েস্তা করার কথায় যদি কারো সন্মানহানীর ঘটনা ঘটে তবে তা ভিন্ন কথা।
মৌলভীবাজারে তার বিশাল বাড়িতে কোন সীমানা প্রাচীর নেই কারন তার নিজের মুখে শুনেছিলাম যে বাড়ীতে প্রাচীর দিয়ে এই এলাকার লোকদের সাথে আমার সম্পর্কের মাঝে দেয়াল তুলতে চায় না। এলাকার গরিব অসুস্থ রোগীরা যেন ঢাকায় এসে চিকিৎসা সেবা নিতে পারেন সেই জন্য রাজধানীর পরিবাগের বাসায় আলাদা রুমের ব্যবস্থা রেখেছিলেন।
সবারই কিছু ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে একজন মৃত মানুষকে নিয়ে কৌতুক পুর্ণ স্ট্যাটাস দেয়াটা স্বাভাবিক জ্ঞান সম্পন্ন মানুষের কাজ কিনা তা নিয়ে আমার প্রশ্ন আছে...???
সর্বপরি আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। “ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন”...

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×