somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

এই দেশে আইন প্রণেতাদের প্রোটোকল দেয়ায় হচ্ছে আইনের প্রথম কাজ...!!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকেলে জরুরী একটি কাজে বারিধারা গিয়েছিলাম। রাস্তায় ব্যাপক জ্যাম। ফিরার পথে সি,এন,জি,তে বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছিলাম বিশাল সব গাড়ি গুলিও একই কারনে জটলা পাকিয়ে বসে আছে। মাছ বাজারের পাশের কেমন যেন এক ধরনের উদ্ভট গন্ধে পাশের বাসের যাত্রীরা সবাই হাসফাস করছিলো। যাই হোক সি,এন,জি যখন হাতিরঝিল পার হয়ে কাওরান বাজারের পাশে সোনারগাঁও সিগল্যাল এর দিকে আসছিলো তখন চোখে পড়লো আয়শা মেমোরিয়াল হাসপাতালের একটি এম্বুলেন্স। অনেক সময় ধরে এম্বুলেন্সটি আর্তনাদ (সাইরেন বাজতেছিলো) করছিলো, আমি সহ আমার পাশে স্থবির হয়ে থেমে থাকা সকল যানবাহনের যাত্রীদের ভেতরের মানুষটি যেন কেপে কেপে উঠছিলো শব্দের সাথে সাথে। কিন্তু এম্বুলেন্সটি সামনের দিকে অগুসর হতে পারছিলোনা। আমি দৃষ্টি দিলাম গাড়ীটির দিকে, কালো কাঁচের ভিতর দিয়ে স্পষ্ট না দেখলেও বুঝতে অসুবিধা হলো না এম্বুলেন্সের ভেতরে হয়ত মৃত্যুযন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে একজন। সামনে ড্রাইভারের সাথে একজন ডাক্তার বসে আছেন যার চোখে মুখে আতঙ্ক। সাইরেন এর শব্দ শুনে মনে হচ্ছিল একজন মানুষ মৃত্যুকে সাথে নিয়ে ট্রাফিককে বলছে দয়া করে সিগনাল ছেড়ে দিয়ে আমাকে যেতে দিন। কিন্ত আমাদের এই সকল বয়রা ট্রাফিকের কাছে এম্বুলেন্সের সাইরেন কোনো ধরনের আলাদা গুরুত্বই তৈরি করলোনা। কেন করল না একটু পরেই শো শো শব্দ করে ছুটে চলা প্রধানমন্ত্রীর গাড়ী বহর দেখে বুঝতে পারলাম।
অভাগা ওই এ্যাম্বুলেন্স যাত্রী হয়ত জানে না আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সাধারন মন্ত্রীরা যখন কোনো রাস্তা দিয়ে যায় তখন দেশের সকল নাগরিক রাস্তার পাশে দাড়িয়ে হা করে তাকিয়ে জনপ্রতিনিধিদের সম্মান প্রদর্শন করতে বাধ্য। আর আমাদের সকল ট্রাফিক পুলিশ তখন তাদের উপর অর্পিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করে রাস্তা খালি করে দেন। তখন কোনো সিগনাল, কোনো জ্যাম কিছুই থাকে না।
অথচ একটি মানুষ যখন এই সিগনালে পড়ে লাশ হয়ে যায় তখনও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের এনিয়ে কোনো ভ্রুক্ষেপই লক্ষ্য করা যায় না। আর থাকবেই বা কেন? এই দেশে তো আইন প্রণেতাদের প্রোটোকল দেয়ায় হচ্ছে আইনের প্রথম কাজ।
হায়রে আমার মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে জীবন্ত মানুষ লাশ হয়ে যাবার চেয়েও মন্ত্রীর সময়ের দাম বেশী। আর যে নিয়ম মৃত্যুমুখি মানুষকে মৃত্যুর আরো কাছে ঠেলে দেয় সে নিয়মের মধ্য দিয়ে চলছে সাধের গণতন্ত্র...
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×