somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শালা গরীব কোনো কথা হবে না যা তোরা যা মর..

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওয়া থেকে শিবচরে লঞ্চ ভাড়া ৩০ টাকা। লকডাউন চলছে তাই লঞ্চ বন্ধ, কিন্তু দেদারসে স্পিডবোট চলছে। ভাড়া ২৫০ টাকা। ১০ জন ধারণক্ষমতার একটি বোটে ৩৬ জন যাত্রী তোলা হয়। মাওয়া এলাকায় কোনো প্রশাসন নেই, তদারকি সংস্থা নেই। সব আল্লাহর মাল, আল্লাহই চালায়।

ওহ, ফেরীও চলছে, বড়লোকদের গাড়ি পারাপারে কোনো সমস্যা নেই। সব সমস্যা গরীবের ৩০ টাকা ভাড়ায়। ভাগে খুব কম আসেতো, মাত্র ৩০ টাকায়-কিইবা আর আসবে। এরচেয়ে ২৫০ টাকার ভাগ অনেক ভালো।

মাওয়ায় এক্সিডেন্টে মৃত্যু নিত্যদিনের ঘটনা। সংখ্যার উপর নির্ভর করে হাউকাউ হয়। স্পিড বোট উল্টিয়ে একসঙ্গে ৩০ জনের মতো মারা গেছে, তাই আওয়াজটা একটু বেশি। ভাগ্য ভালো হলে কাল থেকে আবার ২/৪ জন করে মারা যাবে। হাউকাউ কম হবে। বাণিজ্য চলছে-চলবে।

ঘাট এলাকায় এ নিয়ে কথা বলার দু:সাহস কারো নেই। পিটিয়ে শরীরের ছাল-বাকল তুলে ফেলবে। অনেককে বেঁধে রেখে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করে। আদিম, বর্বর এক শাসনব্যবস্থা নদীর দুই পাশের ঘাটকে ঘিরে।

সারাদেশে মানুষ আটকে আছে। অনেকে জীবিকার তাগিদে, অনেকে নানা প্রয়োজনে। ঢাকাসহ প্রধান শহরগুলোতে বিপুলসংখ্যক শিক্ষার্থীও আটকে আছে, দূরপাল্লার গাড়ি নেই, যেতে পারছেন না। সবার অপেক্ষা ছিল-ঈদের আগে পরিবহণ খুলে দিবে।

কিন্তু না, সিদ্ধান্ত এসেছে মার্কেট, শহরগুলোতে করোনা নেই। তাই শহরের সব খোলা রেখে গরিব শালাদের শিক্ষা দেওয়া হবে। ওরা বাড়ি যেতে পারবে না, না খেয়ে মরুক শহরে।
আকাশ পথেও সমস্যা নেই। সেখানেও যে ভিআইপিদের চলাচল। সব পাগলের এক রা ! মধ্যবিত্ত শ্রেণীটাকে নানানভাবে ঠেঙ্গিয়ে, পদে পদে ঠকিয়ে, দেয়ালে পিঠ ঠেকায়। এরপর এ শ্রেণীটা কোনো পথ না পেয়ে কোনোরকমে একটা চেয়ার পেলে ইচ্ছেমতো টাকা কামায়। কারণ এরা বুঝে গেছে রাষ্ট্রটা টাকাওয়ালারা চালায়। সব সিদ্ধান্ত টাকাওয়ালাদের পক্ষে।

ঢাকায় বসে সাধারণ মানুষ মুড়ি খাবে না। কর্মহীন শ্রমিকরা গ্রামে ছুটে যাবেই। কিন্তু সবজির ট্রাক, গরুর ট্রাকে যাবে। মাছের ড্রামের মধ্য উপুড় হয়ে যাবে। মাঝেমধ্যে ট্রাক উল্টিয়ে কিছু মারা যাবে। অল্প টাকায় ট্রলারে করে পদ্মা পাড়ি দিবে। ঝড়ের দিন চলছে, মাঝেমধ্যেই উল্টে যাবে ট্রলার। সলিল সমাধি হবে মানুষের। তখন কাদোঁ কাঁদো এক্সপ্রেশন দিয়ে মিডিয়ার সামনে কথা বলবে দায়িত্বশীলরা। মিডিয়া হন্য হয়ে খুজঁবে কোনো ভাইরাল স্যাড স্টোরি পাওয়া যায় কিনা !!

শালারা সব গরিব মরে যাক। রাষ্ট্র হবে বড়লোকদের। কোনো বাস থাকবেনা। গণপরিবহন বলতে কিছু থাকবেনা। ঢাকার রাস্তায় বিমান চলবে, পদ্মায় চলবে উভচর বিমান। নিদেনপক্ষে ব্যক্তিগত গাড়ি না থাকলে বাসায় বসে মুড়ি খাবে, কারো রাস্তায় বের হওয়া যাবে না।

শালা গরিব, কোনো কথা হবে না। তোরা মর।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×