somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

পৃথিবীর প্রথম বৃক্ষ শূন্য শহরে..

০৭ ই মে, ২০২১ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইতিহাস কি খাওয়া যায় ! টাকা আসে ?
গাছ পকেটভর্তির অন্তরায়। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে সাতটি রেস্তোরা বানালে টাকা আসবে। উদ্ভট আইডিয়াদাতা অনেকের পকেট ভড়বে। উপর থেকে নীচ সবাই লাভবান।

আরও একটি কাজ করা যায়, রেকর্ড সৃষ্টির সুযোগও আছে। সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স করা যেতে পারে। বিদেশী বিনিয়োগ আসবে, অর্থনীতি চাঙা হবে।

রমনা পার্কটাও শহরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই ভুতটাও সরানো দরকার। সেখানে হবে ম্যাকাওয়ের আদলে ক্যাসিনো। দেশ-বিদেশের জুয়ারিরা আসবে, দিনরাত রঙলিলা হবে। সাথে আসবে লক্ষকোটি ডলার। ভাগ্য বদলাবে বসদের।

ভাবা যায় ! দেশ তখন কোথায় পৌছবে!

বোটানিকাল গার্ডেন নামে একটি জায়গাও অব্যবহৃত অবস্থায় পরে রয়েছে। অথচ জায়গাটাকে সঠিক ব্যবহার করতে পারলে হাজার কোটি টাকা আয় করা যায়। সেখানে দেশের শীর্ষস্থানীয় কোনো আবাসন কোম্পানিকে দিয়ে কনসোর্টিয়াম করা সম্ভব।

সেখানেও রেকর্ড, পৃথিবীর সবচেয়ে বড় কনসোর্টিয়াম হবে বাংলাদেশে। থাকবে বিপণিকেন্দ্র, বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স, বাণিজ্যিক কেন্দ্র ও পাঁচতারা হোটেল, অত্যাধুনিক প্রেক্ষাগৃহ। ভবনটির সামনে থাকবে কৃত্রিম সৈকত, ঝরনা। নিজস্ব কৃত্রিম সূর্যও তৈরি করা যেতে পারে। কৃত্রিম বাগান।

মাথার উপর দিয়ে যাচ্ছে সব ? চিন্তায় কুলাবেনা। কেবল টাকা আর টাকা। অর্থনীতি টেনেও নিচে নামানো যাবে না।

দেশের বিসিএস পরীক্ষার্থীদের পড়াশোনা কিছুটা কমে যাবে, চাপটা পড়বে অন্যদেশের পরীক্ষার্থীদের।

সবচেয়ে বড় শপিং মল কোথায়- একবাক্যে সবাই বলবে বাংলাদেশে। পিছনে পরে যাবে মালয়েশিয়ার সানওয়ে পিরামিড।
সবচেয়ে বড় কনসোর্টিয়াম কোথায়- বাংলাদেশে। কষ্টকর অতীত হবে চায়নিজদের জন্য। এতদিন তারা শিচুয়ান প্রদেশের শেংদু শহরকে বড় কনসোর্টিয়ামের জন্য ব্র্যান্ডিং করতো।

এসব দেশের জন্য একরাশ বিনম্র আক্ষেপ।

সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, বোটানিকাল গার্ডেনের গাছ বিক্রিতেও কিন্তু টাকা পাব। এর বাইরে শহরের আনাচে-কানাচে যে গাছ আছে তাও বিক্রি করে দেব উচ্চমূল্যে।

এরপর পৃথিবীর প্রথম বৃক্ষ শূন্য শহর হবে ঢাকা।

এখানেও রেকর্ড। গিনেজ বুক অব ওয়ার্ল্ড লাইন দিবে তাদের রেকর্ড বুকে স্থান দেওয়ার জন্য।

আমরা পার্টি করবো। প্রথম বৃক্ষ শূন্য শহরে প্রথম পার্টি হবে আমাদের। এরপর পার্টিতে লাফাতে লাফাতে মনে হবে অক্সিজেন দরকার। একটু ছায়া দরকার। ঠান্ডা আবহাওয়া দরকার।

কিন্তু সময় শেষ..

এরপর তপড়াতে তপড়াতে মারা যাব।
বেঁচে থেকেই কি হবে? একদিনতো মরেই যাব। এতগুলো রেকর্ড! সঙ্গে নিয়েই মরি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×