somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

আমরা সবাই কম বেশী স্বার্থপর।

৩০ শে জুন, ২০২১ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার একবিন্দু মনুষ্যত্বের ছিটেফুটা নাই সে কখনো কারো আপন হতে পারে না। সে কখনো " Symbol " হতে পারে না বন্ধুত্বের। যে তার কঠিন বিপদে পাশে থাকা বন্ধুর বন্ধুত্ব একনিমিষে ভুলে যেতে পারে। বুঝে নিতে হবে তার ভালো আর মন্দ বোঝার "Super power" কোনোদিন ছিলো না এবং হবেও না। সে আজকের দিনটার কথা ভাবে, কিন্তু কালকেও যে একটা দিন আসবে সে বোঝে না।

পৃথিবীতে স্বার্থের অনেক রকমফের আছে, আমরা কম বেশি সবাই স্বার্থপর। আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, সেখানেও স্বার্থ থাকে আর তা হলো তারা আমাদের ঔরসজাত। তেমনি করে সব সম্পর্কের মধ্যেই, বাবা- মা, ভাইবোন, স্বামী-স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু - কে ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত থাকে। কিন্তু এই স্বার্থকে বলা হয় "Positive" স্বার্থ এবং পৃথিবী সৃষ্টির সাথে সাথেই এই স্বার্থ এসেছে।

কিন্তু কিছু মানুষকে আল্লাহ তায়ালা ভালো- মন্দের পার্থক্য দেখানোর জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আর তখনি " স্বার্থপর " নামটার একটা খারাপ অর্থ তৈরি হয়ে গেছে। যুগে যুগে এ জাতীয় মানুষ এসেছে পৃথিবীতে এবং ধ্বংসও হয়ে গেছে। এরা ভালো পরামর্শকে সম্পর্ক ভাঙনের সাথে তুলনা করে। এদের এমন কালো পট্টি পরানো হয় এবং এরা এই পট্টিকে এতই আপন করে যে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে।

সব সম্পর্কেই ভুল বোঝাবুঝির একটা ব্যাপার থেকেই যায় কিন্তু একটা পক্ষ যতই ভালো " Mentality " - এর হোক অপর পক্ষ যদি একেবারেই মনুষ্যত্বহীন নীচু ধ্বংসাত্মক মনোবৃত্তি পোষণ করে তাহলে কখনোই ভুল বোঝাবুঝির অবসান তো হয়ই না বরং সেটা প্রকট আকার ধারণ করে।

এইসব মানুষগুলো ভীতু প্রকৃতির হয়। তারা কেউ কেউ অন্যের দ্বারা চালিত হয় আর কেউ কেউ অন্যকে ব্যবহার করে নিজের নোংরা স্বার্থ হাতিয়ে নেয়। ফলাও করে সামনের সারিতে দাঁড়াতে পারে না। অথবা কাউকে নিজের সাহস দেখানোর জন্য সামনে আসলেও নিজের ধ্বংসাবশেষ নিয়ে ফিরে যেতে হয়।

আর এরা মনে করে অথবা সমাজকে দেখাতে থাকে লোকে তাদের ঈর্ষা করে। অথচ ঈর্ষা করার জন্য সামান্যতম যোগ্যতা থাকতে হয় যার ন্যুনতম তাদের নাই। এদের মধ্যে কেউ কেউ নিজেকে ডিগ্রিধারী মনে করে ধরাকে সরা জ্ঞান করে সবাইকে নাক সিটকাতে থাকে এমনকি যার কাঁধে হাত রেখে সারাদিন চলছে, আড়ালে আবডালে তাদের তুচ্ছতাচ্ছিল্য করে সমাজের চোখে হেয় করে ছেড়ে দিচ্ছে। তারা ভীতু পতঙ্গ। আর কিছু নির্বোধ এদের বড়শিতে শিকার হচ্ছে।

এদের যতই চোখে আঙুল দিয়ে দেখানো হোক এরা শুধরাবে না কারণ এদের মনের ভিতর মনুষ্যত্ব নামের বীজ পুরোপুরি উপড়ে ফেলে এবং নির্লজ্জ হয়ে তারা অন্যকে ব্যবহার করে পথ চলে। এদের ধ্বংস জ্বলজ্বলে।

পরম করুনাময়ের কাছে প্রার্থণা এদের হেদায়েত হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×