আশা করি ভালো আছো,
সভ্যতার এই যুগ যন্ত্রনা থেকে তুমি নিয়ে গেছো পরিত্রাণ,
মানুষের হাতে গড়া সভ্যতার মঞ্চে
ক্ষমতার ভ্রুকুটিতে আজ শুধু
কোন্দল,হলাহল আর রক্ত প্রদর্শন।
আত্মিকতা ম্লান হয়ে গেছে হানাহানি,আর
দখলমূলক চিত্ত বৈকল্যে।
আকাশের নীল শুভ্রতায়, সবুজের সঘণ অঙ্গনে
হায়নার নখর দর্পন, পাপের শোনিত চিহ্ন,
আদীমতম পাপের নমুনা নিত্ত নৈমত্তিক ঘরে ঘরে।
জানিনা ভুলে গেছো কিনা, তবে ছেড়ে গিয়ে ভালোই করেছ।
আমার বুকে তৃতীয় বিশ্বের ক্ষয় রোগের দূর্জয় জীবাণু,
চারিদিকে নগ্ন যৌনতার আদম্য স্পৃহা,
হননে-অপহরনে ব্যায়িত মানব বৃত্তি,
প্রেমহীন দাম্পত্য বন্ধন আর অকাল মৃত্যু নবজাতকের।
এই ধর্ম বিমুখ উত্তপ্ত আবহাওয়া তোমার সইতো না।
ধূলো আর দূষিত ধোয়ায় আচ্ছন্ন রাজপথে পা চালাই,
বুকে আশঙ্কা সবদা অঙ্গাত বন্ধুর আঘাতে কখনো হয়তো
বুকে ঝরবে রক্ত।
নিবিষ্ঠ হতে পারি না কিছুক্ষনের জন্যও
এত দ্রুত চলছে ধেয়ে পায়ের তলার পথ।
নিয়তি শুধু হেনেছে আঘাত বারবার, ভ্রুক্ষেপ নেই তাতে,
ভালোবাসা নেই যে নিজের প্রতি এক রত্তিও।
তাই ভালো করেছ তুমি সে বন্ধন ছিন্ন করে।
আমরা নিত্ত এ যান্ত্রিক সভ্যতার নীর্মম শীকার,
ধবংসে লিপ্ত বিরাট বিমুখ।
চাদের মুখেও দেখতে পাই কোনো বিষাক্ত যুদ্ধের ছায়া,
নক্ষত্রের নীল আলোকধারা বেয়ে নেমে আসছে
কোনো জাতিগত ঘৃনার হলাহল।
এখানে নেই নিদ্রার প্রশান্তি, নেই গানের সুললিত সুধা,
দখল, দহন আর জিঘাংসার কালো ছায়া,
জীবণ হেথায় দূর্বিসহ,
তাই ভাবি তুমিই ভালো আছো।।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।