অনেক কিছুই আমি পারিনি। না পারার দু:খ গুলো প্রায়ই আমাকে কষ্ট দেয়। বুকের ঠিক মাঝখান থেকে ইস শব্দটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার সেটা ফিরে যায় আগের যায়গায়। অব্যাক্ত থেকে যায়। জানিনা এ কারনেই কিনা কষ্টটা আরো বেড়ে যায়। দু:খটা প্রকাশ যদি না করাযায়, কষ্টটা আরো বাড়ে। আমারো হয়তো তাই হয়েছে।
আমার খুব ফিরে পেতে ইচ্ছে করে একটা সকাল। শান্ত সকাল, শীতের সকাল। গাছ গুলো মরে গেছে। শুকনো পাতা। সারাটা পথ শুকনো পাতার ছড়াছড়ি। আকাশ পরিষ্কার.. মাঝে মাঝে তুলোর মতো নরম টুকরো মেঘ। অথচ এক চিলতে রোদও নেই। চারিদিকে একটা আবেশী আমেজ। প্রচন্ড ঠান্ডায় হাতের আঙ্গুলগুলো বেকে যাচ্ছে... এক আশ্চর্য ভালোলাগায় চারিদিক ভরে আছে.. ভরে আছে প্রতিটি ক্ষন, প্রতিটি মুহুর্ত...
জানিনা আর ফিরে পাবো কিনা...
ইদানিং একটা স্বপ্ন দেখি তলিয়ে যাচ্ছি নীচ থেকে নীচে। অদৃশ্য কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে... এলোমেলো হয়ে যাচ্ছে মাথার ভেতরের সব। হারিয়ে যাচ্ছে স্মৃতিগুলো একে একে।
এখন তো আর আকাশ দেখা হয় না। দেখি কর্কশ এক সূর্যকে। তীক্ষ্ন ফলা কেটে যায় সারা শরীরে... গরম মাথার লোকগুলো ঠোকাঠুকি করে তপ্ত পরিবেশ ক্রমশ তপ্ত করে চলছে। কারোদিকে কারো তাকাবার সময় নেই।
এমন এক সকাল দেখি... আর দেখি এক বিকেল.. ক্লান্ত লোকেরা ঘরে ফিরছে। ছুটে চলা... শুধু ছুটে চলা... যেনো এক প্রতিযোগীতা। অথচ এক বিকেল আমি দেখেছি। নির্জন পথ..দূরে একদল শিশু খেলছে। মাঝে মাঝে তাদের চিত্কার ছাড়া আর কোন শব্দ নেই... সেই বিকেল... নীর্জন প্রশস্ত পথ.. জনশুন্য পথ। শুধু তুমি আর আমি দাড়িয়ে। এতো সুন্দর একটা বিকেল... অথচ তোমায় আমি বলতে পারিনি, জানাতে পারিনি তোমায় আমি ভালোবাসি।
ইস..!!! কেনো পারলাম না...???
আমার যদি একটা টাইম মেশিন থাকতো, চলে যেতাম সেই সময় গুলোতে। যদি এমন একটা দিন পেতাম কেউ নেই চারপাশে..নেই মাথা গরম মানুষ গুলো... অথবা আকাশের রাগী সূর্য...
বিশালপথ হাটছি.. দূরে একটা কৃষ্ণচুড়া ফুলে ফুলে ভরা...
আকাশে একটা চিল অদৃশ্য জ্যামিতিক রেখা কেটে উড়ে বেড়াচ্ছে। সেই চেনা পথে আমি হাটছি... একাকী... পায়ের নিচে মচমচ শব্দে ভেঙ্গে যাচ্ছে শুকনা পাতাগুলো আমারি মতোন করে... ;-((
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।