somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রোজেক্ট ওয়াইবিএ(ইয়ুথ বিইং এক্টিভ)

১০ ই মে, ২০১৪ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুক



একটিভ সিটিজেন্স কর্মসূচি হলো ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের অংশীদারিত্বে ২০০৯ সাল থেকে সারাদেশে পরিচালিত একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে তরুণরা সংগঠিত হচ্ছে। তারা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর কাজ করছে পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচীর মাধ্যমে সারাদেশে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার তরুণদের অংশগ্রহণে ৪৫০ টি একটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং(চারদিনব্যাপী) অনুষ্ঠিত হয়েছে। এই সকল প্রশিক্ষণ থেকে স্থানীয় চাহিদার ভিত্তিতে তরুণরা প্রায় ১১০০ টি নানামূখী সামাজিক উদ্যোগ হাতে নিয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ২২ টি দেশে বর্তমানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

একটিভ সিটিজেন্স ওয়াই.বি.এ হলো গাজীপুর এর জয়দেবপুর এলাকার তরুণদের তেমনি একটি উদ্যোগ। স্বেচ্ছাব্রতী ছাত্রছাত্রীদের নেতৃত্বেই এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা সৃষ্টি। এই কর্মসূচির অংশ হিসেবে ১০ এপ্রিল ২০১৪ তারিখ থেকে মাসব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা মনে করি, শিশুদের মাঝে সচেতনতার বীজ বুনলে তা একসময় বৃক্ষ রূপ নেবেই। তাই স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আমরা স্কুলের শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চাই, যেন তারা স্বাস্থ্যসচেতন মানসিকতা নিয়েই জীবনে এগিয়ে যেতে পারে। সর্বমোট ২৫ টি স্কুল এবং প্রায় ৬৫০০ জন শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় থাকবে।
আশা করা যাচ্ছে এই কর্মসূচিতে বরেণ্য ব্যক্তিবর্গ, সমমনা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্পন্দন গ্রুপের উপদেষ্টা ও সদস্যরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী সকল স্কুলগুলোকে ধন্যবাদ। আমরা মনে করি এই দুরুহ কাজটি আপনাদের অংশগ্রহণ ছাড়া এককভাবে করা সম্ভব ছিল না। পরবর্তী কর্মসূচীগুলোতেও সবার অংশগ্রহণ আন্তরিকভাবে কাম্য। ধন্যবাদ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×