somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা+আমি (১)

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন বয়স আর কত হবে, মনে হয় ক্লাস ১ এর মাঝামাঝি টাইমের কথা এটা। আমি যেখানে থাকতাম, সেখান থেকে আমাদের থানা সদরের (মনোহরদীর) একমাত্র বাজারটির দূরত্ব ১ কিলোমিটারের কিছু কম। বাচ্চাকালে বাসার পাশে স্কুলে হেঁটে গেলেই অবস্থা খারাপ হয়ে যেত (লুতুপুতু বাচ্চা আছিলাম আর কি!!), আর ১ কিলোমিটারের মত হাঁটা তো অনেক কিছু। তখন আবার ঘুড়ি উড়ানোর সিজন চলছিলো। বাসার সামনের মাঠে, পাশের ধানক্ষেতের উপরের আকাশ বিকালবেলা ভরে যেত নানা রঙ-বেরঙয়ের, নানা আকারের ঘুড়িতে। একেকটার আবার বিভিন্ন লোকাল নাম ছিলো..... “তেলেঙ্গা” (যেটাকে নরমালি শহরবাসীরা ঘুড়ি বলে জানে), “ডাহুক>ডাউড” (পাখি শেপের বড় সাইজের ঘুড়ি), সাপ ঘুড়ি, ঝাড় ঘুড়ি...নামের সাথে সাথে তাদের আকারও নানা রকম।

একদিন বন্ধু টুটুল বললো, সে নাকি তার কোন মামাকে দিয়ে একটা বড় “ডাউড” ঘুড়ি বানিয়েছে; কিন্তু সেটা উড়ানোর জন্য যে নাইলনের সুতা লাগে, সেটা তার কাছে নেই। সেটা কিনতে হলে যাওয়া লাগবে ঐ বাজারে। মোটামুটি জোর করেই আমাকে সে নিয়ে গেলো তার সাথে। আমি এমনেই তখন অত হাঁটতে পারি না, মোটামুটি অর্ধেক পথ গিয়েই আমার অবস্থা কাহিল। টুটুল আমাকে মোটামুটি তাড়া দিয়ে বাজারের দিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো।

বাজারে ঢুকতে নিবো, এমন সময়ে মনে হল আমার পেটের মাঝে কি যেন গুড়গুড় করে উঠলো, সাথে পেট ব্যাথা। বুঝলাম, এমন সময়ে প্রকৃতি আমাকে স্মরণ করেছে। পাশে হাঁটতে থাকা টুটুলকে বললাম, “দোস্ত, অবস্থা তো ভালো না।”
- ক্যান, হইছে কি?
- খুব বাথরুমে পাইছে রে!
- কয় নং? ১ না ২?
- ২ নং দোস্ত (ততক্ষণে আমার মুখ লাল হওয়া শুরু হয়ে গেছে চাপ আটকাতে গিয়ে)
- আরে ব্যাপার না, আয় আগে কাম শেষ কইরা লই।
বলে আমাকে আর সুযোগ দিলো না ও, টেনে নিয়ে গেলো বাজারের ভিতর।

এত্ত দোকান ঘুরছে, অথচ তার মনমতো সূতা পাচ্ছে না সে। আমার অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে আরো। তাকে যে বলবো, ঐ সাহসও পাচ্ছি না......পাছে আবার ধমক মেরে বসে আমাকে। শেষে যখন একদমই পারছি না, তখন তার পিঠে কিল মারলাম, “দোস্ত, আর কতক্ষণ?” আমার কণ্ঠের অস্বাভাবিক অবস্থার জন্যই সে আমার দিকে তাকালো; তার উপর যখন দেখলো আমার মুখ পুরা লাল, পুরা ঘেমে গেছি আমি......সে বলে, “চল আগে, তোর ব্যবস্থা করি।”

বাজারের বাইরে এক পাশে তখন একটা পাবলিক টয়লেট ছিলো, কিন্তু নানারকম পাবলিকদের জন্য সে টয়লেটের অবস্থা ছিলো খুবই খারাপ। মোটামুটি দৌড়িয়েই আমি ঢুকতে গেলাম ১ নং টয়লেটে; কিন্তু বসতে গিয়েই খেয়াল হল, বদনা নেই। ৪ টা টয়লেট পাশাপাশি, আমি মোটামুটি ঝড়ের বেগে বের হলাম, ২ নং টয়লেটের দরজা খুললাম। আমার অবস্থা দেখে টুটুল বুঝে ফেলেছে যে ১ নং এ বদনা নেই, সে ও আমার পিছুপিছু আসলো। ২ ৩ নং এ বদনা পেলাম না......৪ নং দরজাটা খুললাম, আর সঙ্গে সঙ্গে একগাদা গালিগালাজ শুনতে হল আমাদের দুইজনকে। জনৈক ব্যক্তি পাবলিক টয়লেটের একমাত্র বদনা দখল করে আরামে ২ নং কাজ সারছিলেন, আর ঐ জায়গার কোন টয়লেটেই ছিটকিনি নেই। উনি ভাবতেও পারেননি যে তার আরামের কাজে আমরা দুই বিটলা গিয়ে বাধা দিবো! গালিগালাজ শুনতে যা দেরি, সঙ্গে সঙ্গে উনার মুখের উপর দরজায় ধাক্কা মেরে আমরা দুইজন দৌড়......দৌড়াতে দৌড়াতে একদম আমাদের বাসার সামনে। ঐ লোকের ধমক খেয়ে প্রকৃতিও ভয় পেয়ে আমাকে ডাকা বন্ধ করে দিয়েছিলো হয়ত!

ঐ ঘটনার পর স্কুলে আমার একটা নতুন নাম হয়ে গিয়েছিলো......আর বললাম না নামটা।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×