somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ টাকায় ধরা পড়বে ফল-সবজির ক্ষতিকারক রঙ

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ টাকায় ধরা পড়বে ফল-সবজির ক্ষতিকারক রঙ

একে তো টমেটো লাল। আলোয় আরো উজ্জ্বল। বিক্রিতেও বাজিমাত। কিন্তু বাজারের এই টমেটোতে মেশানো ক্ষতিকারক কৃত্রিম রঙ। একই অবস্থা সবজি পণ্য গাজর থেকে বিভিন্ন ফলফলাদির।

খাদ্যে বিষক্রিয়ার খবর প্রায়ই উঠে আসে গণমাধ্যমে। কোথাও কোথাও ঘটে প্রাণহানি। এই যেমন: কুষ্টিয়াতে গত বছর মৌসুমি ফল তরমুজ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়। দিনাজপুরে লিচু খেয়ে অকালে প্রাণ যায় ১৩ শিশুর।

সমুদ্রের উপরে ‘উড়ে’ বেড়াচ্ছে মানুষ, দেখুন ভিডিওসুবহান আল্লাহ! শিশুর কান্নায় জেগে উঠলেন মৃত মা ! (ভিডিওসহ) 

এক ধরনের অসাধু ব্যবসায়ীরা লাল ও হলুদ বর্ণের ফল এবং সবজিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে ব্যবহার করছেন কাপড়ে দেয়া ক্ষতিকারক রঙ। এর মাধ্যমে তারা কাঁচা বা অর্ধ-পাকা ফলকে পাকা দেখানোর কৌশল নেন।

এসব রঙ মানবদেহের জন্য ক্ষতিকর। এতে ক্যান্সার, কিডনি বিকল, অর্টিজম ছাড়াও বিষক্রিয়ায় ডায়রিয়া, বমিসহ নানা প্রাণঘাতি রোগের সৃষ্টি হয়। খালি চোখে সাধারণ ক্রেতারা বাজারের এসব কৃত্রিম রঙ মেশানো ফল কিংবা সবজি সনাক্ত করতে পারেন না।

তবে আশার কথা হলো- স্বল্প খরচে সহজে এসব ক্ষতিকারক রঙ সনাক্তের নিরাপদ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক বিন হোসেন ইয়ামিন।

এর আগেও তিনি মাটির রস পরীক্ষার যন্ত্র, পেট্রোল বোমা প্রতিরোধী প্রযুক্তিসহ অনেক উপকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

বিজ্ঞানী মো. ফারুক বলেন, ‘কিট ব্যবহার করে ক্যারোটিনয়েড ও লাইকোপিন পিগমেন্ট সমৃদ্ধ লাল ও হলুদ বর্ণের ফল এবং সবজিতে কৃত্রিম রঙ ব্যবহৃত হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘তরমুজ, টমেটো, চেরি এবং গাজরের ক্ষেত্রে এ কিট ব্যবহার করে সঠিকভাবে ব্যবহৃত কৃত্রিম রঙের উপস্থিতি নির্ণয় করা সম্ভব।’

কিটের ব্যবহার পদ্ধতি সম্পর্কে উদ্ভাবক ফারুক জানান, তরমুজ, টমেটো, চেরি বা গাজর থেতলে তার ৫ মিলি পরিমাণ রস চামচ বা কাঁচের টিউবে নিয়ে ২ ফোঁটা দ্রবণ দিয়ে হালকা ঝাঁকুনি দিলে বর্ণ পরিবর্তন হয়ে গাঢ় সবুজ হলে নিরাপদ এবং বর্ণ বেগুনী, পিংক বা অন্য যে কোনো রঙ হলে অনিরাপদ।

তিনি বলেন, বেগুনী, পিংক বা অন্য যে কোনো রঙ ধারণ করলে ক্ষতিকর কৃত্রিম রঙের ব্যবহারের প্রমাণ পাওয়া যাবে। ব্যবহৃত কৃত্রিম রঙের মান, পরিমাণ এবং রকম ভেদে বিভিন্ন বর্ণ ধারণ করবে।

জানা গেছে, উদ্ভাবিত দ্রবণটি ক্যারোটিনয়েড ও লাইকোপিন পিগমেন্টের সঙ্গে বিক্রিয়া করে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। দ্রবণটি সাধারণত কৃত্তিম রঙের সঙ্গে বিক্রিয়া করে না বা করলেও সবুজ ব্যতীত অন্যান্য বর্ণ ধারণ করে।

প্রতিটি টেস্টের জন্য খরচ হবে ২ থেকে ৩ টাকা মাত্র। ব্যবহারকালীন ব্যবহারকারীর হাতে বা শরীরে পড়লে কোনো রকম ক্ষতি হবে না। কারণ এটি সম্পূর্ণরুপে এসিড মুক্ত। এতে প্রচলিত অন্যান্য কিটের মত অতি ঘন মাত্রায় এসিড ব্যবহার করা হয়নি।

কম খরচের কার্যকরি এই কিটটি জনসাধারণসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা ব্যবহার করলে সহজেই ফল ও সবজিতে ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহারকারী অসাধু ব্যবসায়ী চিহ্নিত করা যাবে। আর মানুষের জন্য ক্ষতিকর ফল এবং সবজি সনাক্তে সুবিধা হবে।

মো. ফারুক আশা করেন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এই কিটটি দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে এগিয়ে আসবেন। তাহলে হয়তো ফল খেয়ে প্রিয়জন মৃত্যুর আর কোনো দুঃসংবাদ আমাদের শুনতে হবে না।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×