somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রায়হানুল এফ রাজ
আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

আমরা বাঁচতে চাই

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা বাঁচতে চাই। এই আমরা কারা ? আমরা বাংলাদেশের আবাল-বৃদ্ধ-বণিতা । আরেকটি গুরুত্ব পূর্ণ কথা হল আমাদের অন্তরে বাংলাদেশের জন্য যে ভালবাসা আছে তা ১৯৭১ এর দেশপ্রেমীদের চেয়ে কম নয়। কারণ তাঁরা স্বাধীনতার জন্য যুদ্ধ করার সময় যেসব স্বাধীনতা বিরোধীদের শেষ করতে পারে নি আমরা তরুণ প্রজন্মই তাদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। আমরাই পরীক্ষা হল থেকে বের হয়ে শুনেছি প্রশ্ন ফাঁস হয়েছে। প্রচুর পরিশ্রম , একনিষ্ঠ তপস্যা, অদম্য ইচ্ছা, উচ্চ আত্মবিশ্বাস নিয়েও আমরা হেরে গেছি । কিন্তু আমরা কি সত্যিই হেরে গেছি ? আসলে আমরা হারিনি। আমাদের হারানো হয়েছে। যে জায়গায় আমাদের মধ্য হতে কয়েকজন মেধাবীর বিচরণ করার কথা ছিল, সেই জায়গায় এখন বিচরণ করবে এক ঝাঁক চোর।
আমরা বাঁচতে চাই। আমরা চোর ইঞ্জিনিয়ার চাই না । সেই সাথে এও আশা করি না যে, আমাদের যারা চিকিৎসা করবে তারা অদক্ষ হোক। যারা চুরি করে ডাক্তার হয় তারা আর যাই হোক, তারা অন্তত দক্ষ নয়। আমাদের দেশের মন্ত্রী-এমপি সহ টাকাওয়ালা ব্যক্তিরা সামান্য আঙ্গুল গরম হলেই দেশের বাইরে যায়। তাদের মধ্যে অধিকাংশই যায় দেশের মানুষের টাকায় । খুব কঠিন করে বললে বলা যায়, তারা যায় আমার টাকায়। আমি এক টাকার চকলেট খেলে যে কর দেই সেই টাকায় তারা দেশের বাইরে চিকিৎসা করাতে যায়। আর আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ২৩ জন ডাক্তার থাকার কথা সেখানে আছে মাত্র ৩ জন। রাত ১২ টার পর হাসপাতালে গেলে আমার উপজেলার মানুষ ডাক্তার পায় না । তাদের চাতক পাখির মতো অপেক্ষা করতে হয় সকাল ৭ টা পর্যন্ত। তারপরও সেই ডাক্তার যদি হয় চোর, তাহলে তো আমাদের হতাশ হওয়া ছাড়া আর কোন উপায় নেই।
আজ আমার দেশের মন্ত্রীরা সমানে মিথ্যা কথা বলে। মিথ্যা বলুক, কিন্তু মাঝে মাঝে যে ভবিষ্যৎ বাণী করেন আর অন্যের উপর যে দোষ চাপায় তা নিতান্তই শিশুসুলভ পাগলামি। কিছু কিছু মন্ত্রী তো সারা জীবন জীন তপস্যা করে অবশেষে যেন মন্ত্রী হয়েছেন । ঘটনা ঘটার সাথে সাথেই জীনের মাধমে তারা খবর পেয়ে যান কেন, কিভাবে, কখন ঘটল? অথচ ঘটনা কি ঘটল তারা তাই জানেন না।
আমরা বাঁচতে চাই। আমরা যখন আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরি তখন তা পূরণ করা তো দূরের কথা, উচ্চ পর্যায়ের কর্তা-ব্যক্তিদের কান পর্যন্ত পৌঁছে না। যদিও পৌঁছে তখন তারা বলে যে, অনেকেই তো অনেক কথা বলে। সব কথা কি বিবেচনায় আনা সম্ভভ? তাহলে কি তারা যেটা বলে সেটাই ঠিক?
প্রতিদিন হাজার জন হাজার কথা বলে। কেন বলে? কারণ বিবেক তাদের চুপ থাকতে দেয় না। নিজে ভালো থাকতে, দেশের মানুষের একটু ভালো থাকার জন্য তাদের বলতে হয়। কিন্তু বলে কি লাভ? বলনেওয়ালা এবং শুনলেওয়ালা দুই জনগোষ্ঠীই বঞ্চনার শিকার।
আমার এই লেখা সেই সব তরুণের জন্য যারা দেশের জন্য কিছু করতে আগ্রহী । তাদের বলি হতাশ হবে না। হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড় জোরে। নিজের মাঝের সূর্যটাকে প্রজ্জলিত কর। দেশ, মা, মাটি ও মানুষের জন্য কিছু করার চেষ্টা কর। কারণ আমরা বাঁচতে চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন কিং খান....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৫


আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

×