কি চিন্তা করার কথা বলছি আমি, তোমরা কি কিছু বুঝতে পারছ? না বুঝতে পারলেও সমস্যা নেই, আমি ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছি। তুমি নিজে কি কখনো নিজের অবস্থান নিয়ে নিজেকে প্রশ্ন করেছো? কিংবা কখনো কি ভেবেছ তোমার কোথায় থাকার কথা, আর তুমি কোথায় আছ? যদি তুমি তা ভেবে থাকো তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর যদি না ভেবে থাকো তবে অন্তত একটি বার ভাবার জন্য অনুরোধ করছি। হয়তো ভাবছ কি হবে ভেবে? কিন্তু এই বলছি একবার ভেবেই দেখ। মন থেকে এক প্রকার প্রশান্তি কিংবা এক প্রকার হতাশা অনুভব হবে। তোমাকে প্রাথমিক ভাবে এই হতাশা বা প্রসান্তির সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমার প্রথম কাজ।
আমার মনে হয় এখন তুমি অন্তত কোন একটি জায়গায় নিজেকে আবিস্কার করতে পেরেছ। এই যে তুমি নিজেকে বুঝতে পেরেছ, এটাকেই মনে করো তোমার প্রথম অর্জন।
তোমাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি এই কারনে যে, তুমি অর্জনের পথে হাঁটতে শুরু করেছো। এবার তোমার লক্ষ্যটাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাও।
কে কি বলল বা বলবে? কে কি ভাবল বা ভাববে? কে কি করল বা করবে? এই সব চিন্তা বাদ দাও। তুমি নিজে কিছু করতে না পারলে সবাই হাসবে, তার চেয়েও বড় কথা নিন্দুকেরা কখনো বসে থাকে না। তুমি ভালো কিছু করলেও তারা তাতেও খারাপ কিছু বের করার চেষ্টা করবে। আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে অন্যের দোষ খুঁজে বেড়ানো। সেই সব মানুষকে ভয় করলে সামনের দিকে এগিয়ে যাওয়া তোমার পক্ষে অনেক কঠিন হবে, কিছু কিছু ক্ষেত্রে তা অসম্ভবও হতে পারে।
জীবনটা তোমার নিজের। এর দায়িত্বও তোমার নিজের। তোমার জীবনের সফলতার ভাগীদার সবাই হতে চাইবে, কিন্তু তোমার ব্যর্থতার ভার তোমাকেই বহন করতে হবে।
জীবনের টারনিং পয়েন্ট বার বার আসে না, খুঁজে নিতে হয়। সেই জন্য চোখ কান খোলা রাখতে হবে।
সফলতা অনেক রকম হয়। তোমার নিজের সফলতা হবে তোমার নিজের মনের মতো।
নিজের লক্ষ্যটা ঠিক করো। দুটি লক্ষ্য ঠিক করবে না। দুটি নৌকায় পা দেওয়ার ফল কখনো সুফল হয় না। নিজের মধ্যে একটা জেদ লালন করবে, জীবনে সফল হতে পার কি না তা ভাবার প্রয়োজন নেই, সব সময় মনে রাখবে ব্যর্থ যেন না হও।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




