ভয়ে ভয়ে এগিয়ে চলেছি পথ,
আর কতদিন? সম্মুখে বিপদ।
নই হুশিয়ার ,অশান্ত বড়ই আমি,
যদিও উদ্বাস্তু, কিন্তু মুক্তিকামী।
পারেনি থামাতে, আকাশের গাঢ় কালো রূপ,
আমি তুফান, বিদ্রোহে উন্মুখ।
বৈশাখের রুদ্রমূর্তি কতই আর ভয়াবহ?
আমি চঞ্চল,আমি নির্ভয়,আমিই অগ্নিসহ।
আকাশকুসুম নয়, আমর ভাবনায় তারুণ্য,
কতো জ্বলবে? জ্বলুক। জাজ্বল্য মানেই আলো।
হাত বাড়াতে প্রস্তুত, হোক না তা আগুন।
তারুণ্য শক্তিও জ্বালাতে পারে, জ্বালিয়েছিল বায়ান্নতে,
বাষট্টিতে, ঊনসত্তরে, একাত্তরে। পিচঢালা রাস্তায়।
ভস্ম হয়ে উড়েছিল অন্ধের অহংকার।
সেই তারুণ্যই প্রস্তুত, নতুন উদ্যমে,
মাঠে নেমেছে অত্যাচারীর সন্ধানে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

