
আমি এমন অনেককেই দেখেছি যাদের কোন প্রেরণার কথা বললেই তারা মুখ ফিরিয়ে নেয়। যদি কোন সফল ব্যক্তির কথা বলা হয় তবে তারা মুখটাকে বাংলা পাঁচ এর মতো করে। তারা কেন এমন করে তা আমি জানি না। ব্যক্তিগত ভাবে আমি নিজেও অন্যকে প্রেরণা দেওয়ার কাজ করে থাকি, এটা আমার নেশা। অনেকটা অনুপ্রেরণাদায়ী বক্তাদের মতো। আমি অনেককেই অবলীলায় মুখ ঘুরিয়ে চলে যেতে দেখেছি। এমনকি সুশান্ত পালের কথা শুরু হওয়ার সাথে সাথেও অনেককেই অডিটোরিয়াম থেকে বের হয়ে যেতে দেখেছি। কে কোথায় কার কথা শুনবে তা সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আমার কথা হচ্ছে আমরা কেন প্রেরণা নিতে চাই না? যারা সফল তাদের অভিজ্ঞতা নিতে চাই না? আমাদের মনে রাখা প্রয়োজন কোন সফল মানুষের একটি মাত্র কথাও আমাদের জীবন বদলে দিতে পারে। আমাদের সফলতার গতিপথ বদলে দিতে পারে। আমাদের জীবনে প্রেরণা বা অনুপ্রেরণা যাই বলি না কেন, এর প্রয়োজনীয়তা অনেক।
আমাদের হতাশা কাটিয়ে উঠার জন্য আমাদের অবশ্যই অনুপ্রেরণা প্রয়োজন। সেই অনুপ্রেরণা যথাযথ মানুষের কাছ থেকেই গ্রহন করা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


