
ভাবতে পারছিনা আর কিছুই। ভাবনাগুলো কোন ভাবেই শেষ হতে পারছে না। দেশের মেধাগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছে। কি দোষ তাদের? তাদের কি শান্তি মতো মৃত্যু বরণ করাও হবে না? ১৯৭১ এ একবার বাঙালি জাতিকে মেধাশূন্য করার প্রয়াস চালানো হয়েছিলো। যার শিকার হয়েছিলো বাংলার অগণিত মেধাবী সন্তান। এই শতাব্দীতে এসেও কোন এক অজানা কারণে শুরু হয়েছে সেই হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি। তখন না হয় দেশে যুদ্ধ চলছিল। কিন্তু এখন তো দেশ স্বাধীন।
আমাদের সরকার কি চাইছে? জয়কে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো বিদেশে সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়, কিন্তু দেশের ভেতর এত খুন, ধর্ষণ, অবিচার হচ্ছে সেইসবের কোন রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না কেন? আমরা সাধারণ মানুষ কি ঘাস খাই নাকি? নাকি এখনো ফিডার খাই?
কাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে এই সব করা হচ্ছে তা অচিরেই বের করা হোক। সেই সাথে নিশ্চিত করা হোক প্রতিটি মানুষের নিরাপদ পথ চলা।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




