somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র‍্যাপার ও এলজিবিটিদের অর্থায়ন বিষয়ক আমেরিকার ফাঁস হওয়া নথি এবং আওয়ামী ব্লগারদের লেখাপড়ার দুরবস্থা প্রসঙ্গে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যাকারী হাসিনার পতনের পেছনে নাকি র‍্যাপার আর এলজিবিটিরা জড়িত! যাদের নাকি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট নামে একটি মার্কিন সাহায্য সংস্থা অর্থায়ন করেছিল! আর এতেই নাকি প্রমাণ হয় যে হাসিনার পতনের পেছনে আমেরিকা জড়িত ছিল। এমনটাই দাবি করেছেন আওয়ামীপন্থী ব্লগার কলাবাগান১। তার ভাষায় - "যেমনটা এতদিন সোনাগাজী বলে এসেছেন"! :)

সোনাগাজী এবং তার অনুসারীরা এতদিন বলে আসছিলেন, এটি জামাত-শিবির, সিআইএ, আর পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কাজ। এখন সেখানে র‍্যাপার আর এলজিবিটিদের যুক্ত করা হয়েছে! জামাত-শিবির যে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির বিষয়ে এতদূর এগিয়ে গেছে - এটা বোধহয় কোন পাগলও কল্পনা করতে পারবে না! কিন্তু এখন এরকম আজগুবি গল্প ছড়াতে ব্যস্ত খড়কুটো আঁকড়ে ধরা আওয়ামীলীগাররা।

তার আগে বলে রাখি, ব্লগে যে তিনজন কট্টর আওয়ামীলীগার আছেন, তাদের মধ্যে ব্লগের গোয়েবলস হিসেবে পরিচিত হাসান কালবৈশাখীর পড়ালেখার করুণ দশা আমি বুঝেছিলাম যখন তিনি শেখ হাসিনাকে নিয়ে টাইমস পত্রিকার একটি প্রচ্ছদ প্রতিবেদন নিয়ে একটি লেখা প্রকাশ করেন। টাইমস-এ প্রকাশিত সেই ইংরেজি প্রতিবেদনটি না পড়েই তিনি ধরে নিয়েছিলেন যে, যেহেতু টাইমসের মতো একটি পত্রিকা হাসিনাকে নিয়ে প্রচ্ছদ করেছে, নিশ্চয়ই সেখানে তার প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয়েছে! আর ব্লগের গোয়েবলস হিসেবে তার দায়িত্ব ছিল এটি সবাইকে জানানো।

আওয়ামী দলান্ধ হিসেবে সুবিখ্যাত ও চিরস্থায়ীভাবে ব্যান হওয়া সোনাগাজীর লেখা পড়লে প্রায়ই সন্দেহ হতো, তিনি ঠিকমতো বাংলা পড়তে জানেন তো? তার বাংলা লেখার বাক্যগঠন ও বানান আমাদের দেশের তৃতীয়-চতুর্থ শ্রেণির বাচ্চাদের মতো। সেই লোক যখন ব্লগের অন্য লেখকদের "প্রশ্নফাঁস জেনারেশন" বলে গালি দিতেন, তখন সত্যিই হতাশ লাগত।

তবে আওয়ামী দলীয় কর্মী কলাবাগান১ একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। তার লেখাগুলো থেকে জানা যায়, তিনি আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ফলে তার পড়াশোনা নিয়ে সন্দেহের অবকাশ নেই। যদিও তার গুটিকয়েক দলীয় পোস্ট - যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে উচ্ছ্বাস বা পুতুলের ডব্লিউএইচওতে কাজ- এসব কিছু বাদ দিলে তিনি বিজ্ঞান বিষয়ে ভালো কিছু পোস্ট দিয়েছেন।

কিন্তু সেই একই লোক যখন র‍্যাপার ও এলজিবিটিদের অর্থায়ন বিষয়ে ফাঁস হওয়া মার্কিন নথিটি না পড়েই - "হায় হায়, এটা কী দেখলাম!" বা "এই জন্যই ইউনুস সাহেব বলেছিলেন, 'meticulous plan' করে ৩১৭ জনকে সিলেক্ট করেছিল দেশকে destabilize করার জন্য!" এমন কথা বলেন, তখন তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ না করে পারা যায় না!

এখন দেখা যাক, সেই ফাঁস হওয়া নথিতে আসলে কী আছে।

নথিটির মূল বক্তব্য হলো, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) নামের সাহায্য সংস্থাটি ২০১৯-২০ সালে র‍্যাপার ও এলজিবিটিদের অর্থায়ন ও প্রশিক্ষণ দেয়। এটি রিপাবলিকান পার্টি-পরিচালিত একটি এনজিও, যার কাজ গণতন্ত্রের উন্নয়ন! :) লক্ষ করুন - এই সংস্থাটি চলে ট্রাম্পের রিপাবলিকান পার্টির লোকদের টাকায়, যারা আবার ক্ষমতায় গেলে নাকি ড. ইউনূসকে বাদ দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন!

সংস্থাটি মার্চ ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০-এর মধ্যে শিল্পী, সংখ্যালঘু গোষ্ঠী এবং এলজিবিটিদের বিভিন্ন অনুদান দিয়েছিল। এগুলো মূলত গান রেকর্ড করা, এলজিবিটিদের নাচের অনুষ্ঠান আয়োজন এবং সংখ্যালঘু গোষ্ঠীর জন্য কিছু সাধারণ প্রশিক্ষণ, যেমন, কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়।

নথিটিতে উল্লেখ আছে যে, হাসিনা অভিযোগ করেছেন, বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না দেওয়ার কারণেই আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর হাসিনার এই দাবি হেসেই উড়িয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার পদত্যাগের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন যেকোনো ইঙ্গিত সম্পূর্ণ মিথ্যা।"

নথিটির লিংক:view this link
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×