somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক বি তা পু ন মর্ু দ্র ণ > 12 . ঊনিশ শো চৌত্রিশের # জীবনানন্দ দাশ (1899-1954)

১৮ ই মার্চ, ২০০৬ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঊনিশ শো চৌত্রিশের
জীবনানন্দ দাশ

একটা মোটরকার
খটকা নিয়ে আসে।
মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস,
যদিও দিনের রৌদ্র আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সনত্দানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।

একটা অন্ধকার জিনিস :
পরিষ্কার ভোরের বেলা
দেশের মটরশুঁটি কড়াইয়ের সবুজ ক্ষেতে-মাঠে হাঁটতে-হাঁটতে
হঠাৎ অবাক হ'য়ে তাকিয়ে দেখছি
লাল সুরকির রাসত্দার ভিতর দিয়ে
হিজল গাছ দু'টোর নিচ দিয়ে
ঊনিশ শো চৌত্রিশের মডেল একটা মোটরকার
ঝকমক করছে, ঝড় উড়িয়ে ছুটেছে;
পথ ঘাট ক্ষেত শিশির স'রে যেতে থাকে,
ভোরের আলো প্রতিকূল যুক্তির বিরুদ্ধে কোণের বধূর মতো
সহসা অগোচর
মাঠ-নদী যেন নিশ্চেষ্ট,
সহসা যেন প্রতিজ্ঞা হারিয়ে ফেলে,

এই মোটর অগ্রদূত,
সে ছুটে চলেছে
যেই পথে সকলের যাওয়া উচিত;

একটা মোটরকারের পথ
সব-সময়েই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।

স্ট্যাণ্ডে
শহরের বিরাট ময়দানের পুবে-পশ্চিমে-ফুটপাথের পাশে
মোটরকার;
নিঃশব্দ।
মাথায় হুড
ভিতরের বুরুশকরা গভীর গদিগুলো
পালিশ স্টিয়ারিং হুইল হেড্লাইট;
কী নিয়ে স্থির?
কলকাতার ময়দানের একটা গাছ অন্য কিছু নিয়ে স্থির,
আমি অন্য কিছু নিয়ে স্থির;
মোটরের স্থিরতা একটা অন্ধকার জিনিস।
একটা অন্ধকার জিনিস :
রাতের অন্ধকারে হাজার হাজার কার হু হু ক'রে ছুটছে
প্যারিসে-নিউইয়র্কে-লণ্ডনে-বার্লিনে-ভিয়েনায়-কলকাতায়;-
সমুদ্রের এপার-ওপার ছুঁয়ে
অসংখ্য তারের মতো,
রাতের উল্কার মতো,
জঙ্গলের রাতে অবিরল চিতার মতো,
মানুষ-মানুষীর অবিরাম সংকল্প ও আয়োজনের অজস্র আলেয়ার মতো
তারাও চলেছে;
কোথায় চলেছে, তা আমি জানি না।

একটা মোটরকারের পথ-মোটরকার
সব-সময়েই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই এসে বহন করুক : আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।


রচনাকাল : (?)
প্রথম প্রকাশ : কৃত্তিবাস, 1973 (?)
সূত্র: প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র : জীবনানন্দ দাশ; সম্পাদক-সংকলক : আবদুল মান্নান সৈয়দ (প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি 1994; চতুর্থ পুনমর্ুদ্রণ : মার্চ 2005)

জীবনানন্দ দাশ, জন্ম: বরিশাল 17/2/1899 (মতানত্দরে 1998); মৃতু্য: কলিকাতা 22/10/1954

কাব্যগ্রন্থপঞ্জি >

ঙ্ ঝরাপালক; প্রকাশক : সুধীরচন্দ্র সরকার, কলিকাতা 1927;
ঙ্ ধূসর পাণ্ডুলিপি; (রচনাকাল : 1925-1929) প্রকাশক : জীবনানন্দ দাশ, কলিকাতা, ডিসেম্বর 1936;
ঙ্ বনলতা সেন; প্রকাশক : জীবনানন্দ দাশ, বরিশাল, ডিসেম্বর 1942;
ঙ্ মহাপৃথিবী; (রচনাকাল : 1929-1941) প্রকাশক : সত্যপ্রসন্ন দত্ত, কলিকাতা 1944;
ঙ্ সাতটি তারার তিমির; (রচনাকাল : 1928-1943) প্রকাশক : আতাওয়ার রহমান, কলিকাতা 1948;
ঙ্ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা; প্রকাশক : সৌরেন্দ্রনাথ বসু, মে 1954;

বাংলা কবিতা সঞ্চালন উদযোগ থেকে
18 মার্চ 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×