সাদিক ভাই, একটা প্রবলেমে পড়ছি। এইখানে যার পোস্টেই কিছু জিগাই কেউ উত্তর দেয় না। খালি কয় আঙুল ঢুকাই কেন, বামহাত দেই কেন, তেনা পেচাই কেন? আর কেউ কেউ আমার জননাঙ্গ বিষয়ে সাজেশন দিতে চায় (তা নাইলে নিলাম)।
আপনেরে যুক্তির মানুষ মনে কইরা জিগাইলাম। এনারা যা খুশি কইয়া যাইব আমি তা নিয়া কিছু জিগাইতেও পারুম না? এই রকম অগণতান্ত্রিক ফোরাম আমি জীবনে দেখি নাই।
আগে আইআরসিতে দুয়েকবার ঢুকছিলাম। দেখতাম কয়জনে মিল্লা কারু একজনরে ধরে। তারপরে গাইলায়। এইখানেও তাই। হইতে পারে আমি দুনিয়ার সবচেয়ে কুৎসিত মনের মানুষ, তবু আমার জিজ্ঞাসা তো জিজ্ঞাসাই। অন্যেরে কথা বলতে দিবেন না আপনেরা?
স্বৈরাচারী যদি হন তাইলে মুক্তযুদ্ধ ধুইয়া পানি খান আর রাজাকারীই করেন কী আইল গেল।
এইজন্য অন্যের ভালো করা লোকগুলা বেশির ভাগ ক্ষেত্রে খুব অ্যারোগেন্ট হয়। কারণ সে যে মহৎ কর্ম করতে আছে তা তারে সব কিছুর উপরে অথরিটি দিয়া দেয়। আমি এদেরে ডরাই। স্বার্থপরেরা মোটামুটি নিরাপদ।
ব্লগে গালাগালি ও ব্যক্তি আক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর কিছু করা যায় কিনা ভাইবেন।
যত মত তত পথ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



