সূর্য বিদায় হবার আগপর্যন্ত রেল লাইন
ধরে হেঁটে রেলগেট দিয়ে বের হয়ে
শেরশাহ্ রোড বয়ে হাঁটছি। দুজন বেশ
কিছুক্ষণ মৌন ছিলাম। "তোর কি তাড়া
আছে?" জিজ্ঞেস করে মুক্তা ভাই
মৌনতা ভাঙ্গলো।
-না
-আরো অনেকক্ষণ হাঁটবো কিন্তু?
-হু
-বিরক্তি লাগতিছে?
-একটু একটু। এই রাস্তায় বিকেলে হাঁটতেই
ভালো লাগে। সুন্দর সুন্দর মেয়ের রূপদর্শন
সুখ উপভোগ করা যায়।
-হাঃ হাঃ রাতে হাঁটতে ভালো লাগে
না?
-এখন তো কৃষ্ণপক্ষ। জ্যোৎস্না রাতে
ভালো লাগে আপনারে কৃষি কলেজ
ক্যাম্পাসে।
দুজন কথা বলতে বলতে বাংলো
সিস্টেমের দোতলা বাড়ীটির কাছে
এসে পড়লাম। এই বাড়ি নবযৌবনা একটা
মেয়ের সাথে আই কন্ট্রাকে সবই হয়। মুখে
বর্ণ না থাকলে বরাবরই সুন্দরী। তাঁরা
ঝড়ে পড়ে হাসিতে আমায় ভুলিয়েছে
সর্বনাশী। হয়তো কখনো বলা হবে না
ঠাঁস বুনটে বাসা বুনে চলেছি। ও কি
আমায় বলতে পারে না? ইচ্ছে করলেই
পারে, আমিও পারি। আমি কখনো বলবো
না। শুধু দেখে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

