somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাইসুল খান
পৃথিবীর বুকে আমি শ্রেষ্ঠ জীবের দলভুক্ত, বিধাতার অসীম কৃপায় আজও নিঃশ্বাস নেই প্রাণ ভরে। আমি মহাকলের যাত্রী, আমি শিক্ষানবীস . . .

খুব বেশি মনে পড়ছে...

০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশি মনে পরছে সেই দিন গুলোর কথা, মনে আছে আজ থেকে প্রায় ৫ বছর আগে তুমি আর আমি প্রতি সন্ধায় বৃষ্টিতে ভিজে ভিজে হাটতাম, হাটা শুরু হতো মিরপুর শেওড়াপাড়া থেকে ঢাকা কমার্স কলেজ পর্যন্ত। প্রায় প্রতি দিনই আমরা হাত ধরে এই পথটুকু হাটতাম আর বৃষ্টিতে ভিজতাম। মনে আছে যখনই আমরা একসাথে হাটতাম বা রিক্সায় চরতাম, তুমি আমাকে বিভিন্ন গাছ দেখিয়ে, ফুল দেখিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে, আর হাসতে হাসতে বলতে "আমি অবাক হয়ে যাই তুমি এই ফুলটার নাম জানোনা!" মাঝে মাঝে তুমি আবার আমার পরীক্ষাও নিতে, গাছ/ফুলের নাম গুলো আমার মনে আছে কিনা, তাই দেখতে। এক দিন বাসে বসে, বাসের জানালা দিয়ে হাত ইশারা করে একটা গাছ দেখিয়ে আমাকে জিজ্ঞেস করেছিলে "বলতো এই ফুলটার নাম কি?" আমি বলতে পারিনি বলে হঠাৎ তুমি দুষ্টুমির ছলে একটা চড় দিয়ে বসলে, বাসের সবাই তখন আমাদের দিকে তাকিয়ে, তুমি লজ্জা পেয়ে গেলে, হয়তো তুমিও বুঝতে পারোনি চড়টায় এত শব্দ হবে। বিশ্বাস করো তোমার শেখানো একটা গাছ আর ফুলের নামও আমি ভুলে যাই নি, আর ভুলতে পারছি না তোমাকেও।
তোমার কি সত্যিই মনে পরেনা সেই দিন গুলোর কথা ! তবে আমি কেন ভুলতে পারি না।
আরএকটা ঘটনার কথা মনে আছে তোমার? সে দিন সকালে তোমার মন খারাপ ছিলো, তুমি আমাকে ফোন করে কাদঁছিলে, আমি তখন অফিস এ যাচ্ছিলাম। আমি জানতে চাইলাম কি হয়েছে তোমার? তুমি কিছুই বলতে পারলেনা। তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো? তুমি বললে কাজিপাড়া বাসস্টেন্ড এ। আমি তামাকে ওখানেই দাড়াতে বললাম আর আমি অফিসে না যেয়ে তোমার কাছে আসলাম। তুমি তখনও কাঁদছিলে, আমি তোমাকে কিছুই জিজ্ঞেস করিনি, শুধু বললাম চলো। আমি জানতাম তোমার গ্রাম ভালো লাগে তাই তোমাকে নিয়ে চলে গেলাম সায়দাবাদ আর সেখান থেকে কুমিল্লা। সারা দিন আমরা এভাবে বেড়ানোর পর তুমি আমাকে তোমার মন ভালো করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ দিলে। তোমার সেই মায়া ভরা, ভালোবাসা ভরা ধন্যবাদ আজও আমি যত্ন করে রেখেছি শুধু রাখতে পারলাম না তোমাকে। তুমি কি সবই ভুলে গেলে! এত সহজ ভুলে যাওয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:১৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×