অনন্ত জলিল ভাইয়ের আজকে জন্মদিন। জন্মদিন উপলক্ষে তিনি আড়াইহাজারেরও বেশি এতিমকে খাওয়ালেন!
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমান সময়ে আলোচিত চিত্রনায়ক এমএ জলিল অনন্তের জন্মদিন আজ। আজকের দিনটি তার জন্য একটু বেশিই স্পেশাল। কারণ, আজ চিত্রনায়িকা বর্ষা তার জন্য একটা স্পেশাল উপহার দিবেন। অন্যদিকে, অনন্ত তার জন্মদিনে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি তিনটি এতিমখানায় গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন।
অনন্ত জলিলের মিডিয়া সচিব সজিব বাংলানিউজকে বলেন, ‘আজকের দিনে স্যার প্রায় আড়াইহাজারেরও বেশি এতিমদের খাওয়াবেন। আর সকাল থেকেই তিনি এসব কর্মসূচী নিয়ে ব্যস্ত আছেন।’ অন্যদিকে, চিত্রনায়িকা বর্ষা অনন্তের জন্মদিনে কি উপহার বা চমক দিবেন? এ প্রশ্নের উত্তরে জানান, ‘এখনই কিছু বলতে চাই না। তবে আমরা আমাদের মধ্যে ঝামেলা আর রাখতে চাই না। খুব শিগগিরই আমরা আমাদের নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে চাই। আর সেইসাথে অনন্তের জন্মদিনটাকে স্পেশাল করতে চাই। আর কি উপহার থাকছে, তা এখন বলতে চাই না।’ জানা গেছে, পহেলা বৈশাখে অনন্ত নববর্ষের উপহার হিসেবে বর্ষাকে একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন