somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাইয়ান৪৯
জীবনের গুরুতর জটিল কোন পরিবর্তন বা পরিবর্তিত পরিস্থিতি মানুষকে পরিবর্তিত হতে কখনো বাধ্য করে।

"আর মাত্র কয়েকটি দিন"

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পরিচিত একটি পরিবারের কাহিনী :( একটু লিখার চেষ্টা করেছি )

গাঁদা ফুলের গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল আর কিছুদিনের মধ্যেই হয়তো ফুল ও ফুটবে । অরুনা রোজ বিকেলের এই সময়টাতে জানালার পাশে বসে থাকে । পরিবারের কেউ এই সময়টাতে তাকে বিরক্ত করে না । অরুনার এক মাত্র ছেলে অয়ন এইবার ক্লাস টু তে উঠলো । দেখতে দেখেতে ছেলেটি কেমন বড় হয়ে যাচ্ছে ঠিক যেন এই গাঁদা ফুলের গাছটির মত । সময় ব্যাপারটা যেন কেমন কেউ অনেক অনেক সময় অতিবাহিত করে কেউ বা খুবই অল্প ।
ছেলেটিকে নিয়েই অরুনার সব কিছু ওর বাবা তো সারাদিন অফিস করতেই ব্যস্ত । সেই সকালে যায় ফিরতে ফিরতে রাত ১০ টা । সারাদিন ছেলেকে নিয়েই কেটে যায় অরুনার ।
এইতো সেদিন অয়নের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাতে অয়নের বাবা ও গিয়েছিল, অরুনা যে কি খুশি হয়েছিল । অয়ন বিস্কুট খেলায় ২য় হয়েছিল সেই জন্য একটি পুরস্কার পেয়েছিল । আর এই অয়নের বাবাও পারে অয়ন ভাল কিছু করলেই আমার ছেলে বলে অস্থির আর কিছু খারাপ করলেই তোমার ছেলে বলে দোষ দিয়ে শেষ ।
আর কতদিন ?? হইত কয়েকটি দিন । অরুনার সব কিছু এই অয়ন কে ঘিরে । মা ছাড়া ও একদম কিছুই বুঝে না । অরুনার ই ভুল হয়েছে এত আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে রেখেছে ।
রিপোর্টটি পাওয়ার পর থেকে অরুনার নিজেকে অনেক স্বার্থপর বলে মনে হচ্ছে । সবাইকে ছেড়ে সে চলে যাবে । কিন্তু কেন যেন অরুনার যেতে ইচ্ছা করে না । কিন্তু জেতেই হবে । ডাক্তার বলে দিয়েছে অনেক সময় আছে এখনো ।
কিন্তু অরুনা জানে ব্রেইনের পানি এক-তৃতীয়াংশ পরে গেছে । জগতের আজব সব রোগ , ব্রেইনের একটি সেলে ফুটো দেখা দিয়েছে আর পানিগুলো নাকদিয়ে বের হয়ে আসে । যার কোন চিকিৎসা আজ পর্যন্ত বের করতে পারি নি । আর তো মাত্র কয়েকটা দিন ।
প্রতিদিন অয়নকে হাতে তুলে খাওয়াতে হয় ছেলেটা মাছের কাঁটা বেঁছে খেতে পারে না । পারবে কিভাবে সবে তো ক্লাস টু তে পরে ।
অয়নের বাবার চোখের নিচে দিন দিন কালি জমছে । আরে কেউ কি চিরদিন বেঁচে থাকে । অরুনা কিছুই বলতে পারে না ।
আত্মীয়-স্বজনরা দেখা করতে আসে তবে কেন যেন সব কিছু ফ্যাকাসে লাগে ।
তারপর হুম তারপর ...............
গাঁদাফুলের গাছটি বড় হতে থাকে এক সময় ফুল ফোটে কিন্তু সেই মধ্য বয়সের মেয়েটিকে আর জানালার পাশে দেখা যায় না । অয়নকে কেউ মাছের কাঁটা বেঁচে দেয় না । অয়নের বাবা তোমার ছেলে বলে দোষ দেয়ার সেই মানুষটিকে খুঁজে পায় না । সে অনেক স্বার্থপর অনেক বেশি স্বার্থপর ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×