ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
![]()
নিহত যুবকের নাম হামিদুর রহমান (২০)। গত বুধবার তিনি ফিলিস্তিনির গাজায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন বলে তার চাচা আব্দুল মনাফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। হামিদুর রহমান বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর মিরেরচর (মাঝপাড়া) গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
আব্দুল মনাফ জানান, তার ভাই আব্দুল হান্নান (হামিদুর রহমানের পিতা) দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে সপরিবারে বসবাস করে আসছেন।
তিনি জানান, হামিদুর রহমান প্রায় ৫ বছর আগে বাংলাদেশে এসেছিলেন। তিনি ধর্মভীরু ছিলন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাবলিগও করতেন।
প্রায় ৮ মাস আগে পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে যুক্তরাজ্য থেকে ১০ জনের একটি দলের সঙ্গে সিরিয়া যান মনাফ।
যুক্তরাজ্য থেকে চলে যাওয়ার পর তার কক্ষে তারই হাতের লেখা একটি চিঠি পেয়ে মা-বাবা নিশ্চিত হন হামিদুর সিরিয়া যুদ্ধে গেছেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না।
গত বুধবার কেউ একজন ফোন করে হামিদুর রহমানের পিতাকে জানায়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ করে হামিদ নিহত হয়েছেন।
নিহত হামিদুর রহমানের চাচাতো ভাই মিজানুর বলেন, ‘গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে হামিদুর শহীদ হয়েছে। তার নিহত হওয়ার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে কুলখানিও করা হয়েছে।‘
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, নিহতের চাচা আব্দুল মনাফের কাছ থেকে তিনি এ বিষয়ে অবহিত হয়েছেন। তবে, ফিলিস্তিনে দূতাবাস থেকে তাদেরকে এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি বলে জানান তিনি।উৎসঃ বাংলা ট্রিবিউন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



