somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনসুর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কষ্ট আর কষ্ট। অনেক সময় মাথা ধরে যায়, মাথায় হাত চেপে বসে থাকি। মগজের বহুল ব্যাবহারে মনে হয় মগজটার খুব ক্ষুদ্র কিছু অংশ ধ্বংস হয়ে গেল। মানুষের অনেক সীমাবদ্ধতা। সে তার মগজের বাইরে যেতে পারে না।

তুষার পড়ছে। মনে হচ্ছে আকাশে অনেক শিমুল তুলা। সেই তুলা কেউ একটা চিকন বেত দিয়ে অবিরাম পেটাচ্ছে। খন্ড বিখন্ড তুলার মত তুষার মাটিতে পড়ে জমা হচ্ছে। মনে হচ্ছে অবিরাম এইভাবেই তুষার পড়তে থাকবে, শেষ হবে না।

মনসুর নামের একজনের সাথে কথা হয়েছিল বছরখানেক আগে। মনসুর শহরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত। এমনিতে এই শহরটা অনেক পরিচ্ছন্ন। তবুও মাঝে মাঝে রাস্তায় কিছু ছোট ছোট কাগজের টুকরা পড়ে থাকে, পড়ে থাকে সিগারেটের টুকরা। মনসুর সেসব কুড়ায়। ওর কাজের যন্ত্রপাতির মধ্যে আছে একটা বড়সড় কালো পলিথিনের ব্যাগ, একটা বেলচা যেটার হাতলটা কাঠের আর অনেক লম্বা, একটা লম্বা হাতলের ঝাড়ু। মনসুর সকাল হতেই এসব নিয়ে বের হয়ে পড়ে। মনসুরের সাথে আমার প্রথম দেখা হয় আমার হোষ্টেলের সামনে, একদিন রাত দশটার দিকে। আমি আমার হোষ্টেলের সামনে সামান্য হাটাহাটি করতে করতে সিগারেট টানতে ছিলাম। সে আমাকে হঠাৎ করে থামিয়ে কথা বলতে শুরু করে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না তার উদ্দেশ্য কি। আমি ভেবেছিলাম হয়তো সে একটা সিগারেট চাইবে আমার কাছে। এই শহরটায় একটা সিগারেট সংস্কৃতি আছে। আপনি চাইলে পথের মধ্যে যে কাউকে থামিয়ে সৌজন্য সম্ভাষন করে একটা সিগারেট চাইতে পারেন যদিও সে আপনার পরিচিত নয়। কিন্তু মনসুর আমার কাছে সিগারেট চায় নি। সে নিছক আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল। আমি তাকে কথা বলার এক পর্যায়ে নিজ থেকেই একটা সিগারেট প্রস্তাব করলাম। সে আমার প্রস্তাব নাকচ করে নিজের পকেত থেকেই একটা সিগারেটের প্যাকেট বের করল এবং বলল সে এই ব্র্যান্ডের সিগারেট ছাড়া অন্য কোন সিগারেট খায় না। যেহেতু আমার সিগারেট অন্য ব্র্যান্ডের ছিল তাই সে আমার সিগারেট নিল না। সে তার নিজের প্যাকেট থেকে একটা সিগারেট ধরাল। আমার নিজের সিগারেট শেষ হয়ে গেছে ইতিমধ্যে, আমি আরেকটা ধরালাম। আমরা উদ্দেশ্যহীনভাবে কথা বলতে লাগলাম নানা বিষয়ে। মনসুর আমার সম্পর্কে জানতে চাইল, বিভিন্ন প্রশ্ন করল। আমিও মনসুর সম্পর্কে জানতে চাইলাম। মনসুর আজারবাইজান থেকে এসেছে বহু বছর আগে এই শহরে। তার জীবনের বড় এক অংশ কেটেছে এই শহরে। সে তার অতীত জীবনের কথা বলা শুরু করল।

চলবে.........
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×