ভাই কথা কি সত্য? কিছুদিন আগে http://www.only71.com সাইটে লেখা দেখলাম।যদি সত্যি হত তাহলে ট ভালোই হয়
লেখাগুলো হল-
রাত আটটা ৩৫ মিনিট। বেজে উঠল মুঠোফোনটি। রিসিভ বাটনে চাপ দিতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো- ‘হ্যালো, আস-সালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। ঈদের শুভেচ্ছা নিন…’।
গত বৃহস্পতিবার থেকে এভাবেই মুঠোফোনে ভয়েসকলের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে, শিক্ষা খাতে সরকারের উন্নয়নের কথাও তুলে ধরছেন ৩০ সেকেন্ডের ওই কলটিতে।
প্রধানমন্ত্রীর ভয়েস কলটি দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত মুঠোফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায়। কলটি আসছে ০১৫১২৩৪৫৬৭৮ নম্বর থেকে। দেশের সব মুঠোফোন অপারেটরের গ্রাহকরা এ ভয়েস কলটি পাবেন পর্যায়ক্রমে।
এ ব্যাপারে জানতে চাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো মুজিবর রহমান জানান, ঈদের একদিন আগে থেকে প্রধানমন্ত্রী নিজ কণ্ঠের এ ভয়েসকলটি সারাদেশের মোবাইল ফোন গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। আগামী দুদিনের মধ্যে প্রায় দশকোটি গ্রাহক এ কলটি পাবেন বলেও জানান তিনি।
এর আগে দেশের তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলোকে জনপ্রিয় করে তুলতে মুঠোফোনে প্রধানমন্ত্রীর ভয়েসকল পাঠানো হয়েছে। ওই কলটিতে তিনি দেশবাসীকে কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণে আহ্বান জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



