somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব বিভাগ সহ জেলা শহরগুলোতে আসছে টেলিটক থ্রিজি: চুড়ান্ত ৬ কোটি ডলারের নতুন মেগা প্রকল্প!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ ছয়টি শহরে থ্রিজি সেবা চালুর পর এবার রাজশাহী, বরিশাল ও খুলনাসহ দেশের বড় বড় শহরগুলোতে মোবাইল ফোনে থ্রিজি সেবা চালুর চিন্তা কারছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। এ উপলক্ষে তারা ‘থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ (ই৩এন)’ শীর্ষক একটি প্রকল্পও হাতে নিচ্ছে। প্রকল্পটির প্রাথমিক প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে চার কোটি মার্কিন ডলার। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে এই প্রকল্পের মাধ্যমে যৌথভাবে থ্রিজি সেবা বিস্তৃত করার চিন্তাভাবনা করছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। সংশ্লিষ্টরা বলছেন, থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের এই সম্ভাব্য ব্যয় ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে, যা ৬ কোটি ডলার ও ছাড়াতে পারে।

গতকাল টেলিটকের ‘ইন্ট্রোডাকশন অব থ্রিজি টেকনোলজি অ্যান্ড এক্সপানশন অব টুজি নেটওয়ার্কে’র প্রকল্প পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ জানান, তারা দেশের বড় বড় শহরগুলোতে টেলিটকের গ্রাহকদের থ্রিজি সেবা পৌছে দিতে একটি প্রকল্প হাতে নিচ্ছেন। বিদেশি বিনিয়োগকারী ও সরকারি বিনিয়োগ পাওয়া গেলেই তারা কাজে হাত দিতে পারবেন। ইতিমধ্যে প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছেন।

টেলিটকের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে ফান্ড পাওয়া গেলেই তারা সরকারের পরিকল্পনা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রকল্পটি অনুমোদনের জন্য পাঠাবেন। এ ছাড়া থ্রিজির আসন্ন নিলামের ওপর নির্ভর করছে তারা কতটা কি করতে পারবেন।

টেলিটকের ওই কর্মকর্তা বলেন, দেশের অন্যান্য মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে অবশ্যই থ্রিজি সেবা পৌছে দিতে হবে।

ইতিমধ্যে তারা দেশের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও সিলেটে থ্রিজি সেবা চালু করেছেন। পর্যটন নগরী কক্সবাজারে শিগগিরই টেলিটকের থ্রিজি সেবা চালুর মাধ্যমে চলমান ইন্ট্রোডাকশন অব থ্রিজি টেকনোলজি প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হবে।

বর্তমানে টেলিটক গ্রাহকদের কাছে ৪৫০ টাকায় তাদের থ্রিজি প্যাকেজ বিক্রি করছে।
যার জন্য গ্রাহকরা পাচ্ছেন ১০০ মিনিট ভয়েস কল, ৫০ মিনিট ভিডিও কল, ১ জিবি ডাটা, ২০০টি এসএমএস এবং ৫০টি এমএমএস ফ্রি। এ ছাড়া টেলিটক থ্রিজি নেটওয়ার্কে ২৫৬ কেবিপিএস থেকে শুরু করে ৪ এমবিপিএস পর্যন্ত গতির মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে।

ভাই http://www.only71.com আমার সাইট। আপনারা সবাই একটু কষ্ট করে ঘুরে আসুন। আশা করি খুব খারাপ লাগবে না। আপনারা যে কেউ চাইলে যে কোন কথা লিখতে পারেন রাজনীতি ছাড়া :)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×