somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ২৩

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ মাস ধরে "রাস্তায় পাওয়া ডায়েরী থেকে" লিখছি না । না লেখার পেছনে কারণটাও খুঁজে পাচ্ছি না । এমন না যে কাজে খুব ব্যস্ত ছিলাম । কিছু কিছু লেখা নিয়মিত লিখতে না পারলে ভালো লাগে না । আমার সমস্ত লেখা তুচ্ছ এবং ফালতু তা আমি খুব ভালো করেই জানি । অবশ্য এজন্য আমি মোটেও বিচলিত নই । মজার ব্যাপার হলো- তুচ্ছ এবং ফালতু লেখা লিখতে লিখতে প্রায় সাত 'শ লেখা লিখে ফেলেছি । হারাতে হারাতে কিছু পেয়ে যাই- সেটুকুই মোর শান্ত্বনা । যে কোনো বিষয় লিখতেই আমার তেমন ভাবতে হয় না । সময়ও বেশী ভালোলাগে না । একটা সাদা পৃষ্ঠা পেলেই হলো। একটার পর একটা লাইন আসতেই থাকে । তবে তথ্য ভিত্তিক লেখা লিখতে অনেক সময় লাগে । যেমন "রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই" দু'বছর ধরে লিখছি ।

আমার আর একটা ধারাবাহিক লেখা আছে "টুকরো টুকরো সাদা মিথ্যা" । এটা লিখেও অনেক আনন্দ পাই । "বনলতা সেন এবং বিষন্ন এক কবির কথামালা" জীবনানন্দ নিয়ে ধারাবাহিকটি এখনও শেষ করতে পারিনি । মুক্তিযুদ্ধ নিয়ে ধারাবাহিক লিখেছি- "জয় বাংলা" নামে। অনেক গুলো কবিতাও লিখেছি । কবিতার মতন করে কিছু লিখেছি- আসলে এগুলো কবিতার কিছুই হয়নি । তারপরও খুব চেষ্টা করি নিজের মনের এলোমেলো কিছু কথা কবিতার মতন করে লিখতে । অনেকে আমার সস্তা লেখা গুলো খুব মন দিয়ে পড়েন এবং তারা আমাকে জানান লেখা গুলো তাদের ভালো লেগেছে, শুনে খুব আনন্দিত হই । আমার কাজ দু'টা । প্রথম কাজ হলো ছবি তোলা । ছবি তুলেই চা সিগারেটের জোগাড় হয় । আর লিখে আত্মাত শান্তি পাই । অনেক কথা আছে- মুখে বলতে পারি না- কিন্তু অনায়াসেই লিখে ফেলতে পারি ।

"শেষ কথা" নামে ধারাবাহিক লেখাতে আমি আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা গুলো লিখেছি । লিখতে গিয়ে অনেক আনন্দ পেয়েছি- পুরনো স্মৃ্তি গুলো বারবার চোখের সামনে ভেসে উঠে । আমার ইচ্ছা আছে এই ধারাবাহিকটি ১০০ পর্ব পর্যন্ত লিখব । আমি কিছু লিখতে গেলে মিথ্যা লিখতে পারি না । অনেকে মিথ্যা এত সুন্দর করে লিখতে পারেন যে ঈর্ষা হয়। আমি মিথ্যা কথা বলতেও পারি না । হাত পা কাঁপে, কথা জড়িয়ে যায় । আমার পরিচিত এক ফটোগ্রাফার দারুন মিথ্যা বলে । আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি । তার হাত কাঁপে না পা ও কাঁপে না । এবং তার ধারনা সে একজন মহৎ মানুষ-নীতিবান । আমার ধারনা এই ধরনের মানুষ সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর ।

ছোট ছোট বেশ কিছু গল্প আমি লিখেছি । আমার সব গল্পের নায়িকা হলো 'হিমি'। আর নায়ক হলো গুল্লু । হিমি হাসি খুশি একটি মেয়ে । তার মাথা ভরতি চুল। সে সব সময় চোখে কাজল দেয় । এবং তার কাঁচের চুড়ি খুব পছন্দ । সে গুল্লুকে অনেক ভালোবাসে । গুল্লুকে মধ্যরাত্রে চা বানিয়ে দিতেও তার কোনো অনিহা নেই । হিমির একটাই সমস্যা গুল্লু নামের ছেলেটাকে কি পরিমাণ ভালোবাসে তা সে গুল্লুকে বুঝাতে পারে না । হয়তো বুঝাতে চায়ও না । হিমির আর একটা বড় ব্যাপার হলো- সে খুব ভালো রান্না করতে পারে । গুল্লু হলো একটা ছন্নছাড়া টাইপ ছেলে । সে শুধু রাস্তায় ঘুরে বেড়ায় আর রাস্তার পাশের দোকান থেকে চা খায় । তাকে দেখলে মনে হয় সে খুব অলস কিন্তু না গুল্লু একবার কাজ শুরু করলে চারজন মানুষের কাজ সে একাই করে । গুল্লুর যখন খুব রাগ হয়- তখন সে একা একা মাঝ রাস্তা দিয়ে এলোমেলো খুব হাঁটে । হিমি এই ব্যাপারটা একেবারেই পছন্দ করে না ।

গতকাল রাতে স্বপ্নে দেখি- আমি আমার সব প্রিয় মানুষ ছেড়ে জঙ্গলে চলে গেছি । একা একা থাকি । ক্ষুধা পেলে বন থেকে ফল-টল সংগ্রহ করে খাই । রাতে চিন্তাহীন ঘুম দেই । বনের পশুদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে- তারা আমার কোনো ক্ষতি করবে না । ছেড়ে আসা কোনো প্রিয় মানুষের কথা ইচ্ছা করেই মনে আনি না । অনেক রাত পর্যন্ত নদীর ধারে টীলার উপর বসে থাকি । আকাশের তারা দেখি । ব্যাপক আনন্দ ! হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে হাজির । মেয়েটকে একটা বাঘ তাড়া করেছে- মেয়েটি আমার সামনে এসে, আমাকে বলল- বাঘ ! বাঘ ! আমাকে বাঁচান ।
আমি বললাম কোনো ভয় নেই- আমি আছি । আমি মেয়েটির হাত ধরলাম, মেয়েটি ভয়ে কাঁপছিল । বাঘটি এসে আমাকে দেখে চলে গেল । এমন ভাব যেন- ওস্তাদ স্যরি...ভুল হয়ে গেছে । ক্ষমা করবেন । তারপর সারারাত মেয়েটির সাথে অনেক গল্প করলাম। মেয়েটির অনুমতি নিয়ে মেয়েটিকে অনেক আদর করলাম ।

তারপর বনে আমাদের সংসার জীবন শুরু হলো । দুই বছরের মধ্যে তিনটা বাচ্চা হলো । প্রথম বছর দু'টা জমজ বাচ্চা পরের বছর একটা । খুব আন্দময় জীবন। জঙ্গলে জ্যাম নেই, লোডশেডিং এর চিন্তা নেই । চুরী, ছিনতাই এর ভয় নেই । দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা নেই । বৌ এর শপিং এর ঝামেলা নেই । মোবাইল নেই । হরতাল নেই । কেউ কুপিয়ে মেরে ফেলবে এই ভয় নেই । বঙ্গোপসাগর থেকে মাছ ধরি বৌ আগুনে পুড়ে দেয়- ফরমালিন মুক্ত মাছ, আহ ! ফরমালিন মুক্ত ফল । বাচ্চা গুলোও খুব নাদুস-নুদুস হয়েছে । রাতের বেলা বৌ গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়- "ঐ পাথুরে শহর ছেড়ে সবুজ তেপান্তরে/স্বপ্ন কিছু সাজিয়ে নিতে সুখের বন্যা ধারায়/শেষ হবেনা কোন দিন যুগল পথচলা। "
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×